শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ জুলাই ২০২৫ ১৮ : ৪৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মাঝেমধ্যে এমন কিছু ঘটনা প্রাত্যহিক জীবনে ঘটে যা বিশ্বাস করা কঠিন! এমনই এক ঘটনার সাক্ষী রইলেন বেঙ্গালুরুর এক তরুণী। গোটা ঘটনার কথা নেটমাধ্যম রেডিটে লিখে প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই তরুণী। ঠিক কী হয়েছে তাঁর সঙ্গে?
তরুণী লিখেছেন, বিকেল বেলা হাঁটতে বেরিয়ে এমন এক ঘটনা তাঁর সঙ্গে ঘটেছে যা কিছুতেই ভুলতে পারছেন না তিনি। তরুণীর লেখনী অনুযায়ী তিনি একটি স্কার্ট এবং টপ পরে হাঁটতে বেরিয়েছিলেন বেঙ্গালুরুর রাস্তায়। হাঁটার সময় বছর ৩০ এর এক যুবক হঠাৎই তাঁর সঙ্গে এসে আলাপ জমান। তরুণীর কথায়, যুবককে দেখতে শুনতে মন্দ নয়। অনেকটা তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর মতো দেখতে। যুবক এতই নরম ভাষায় তাঁর সঙ্গে আলাপ করেন যে তিনিও তাঁর সঙ্গে কথা বলতে রাজি হন।
ক্রমশ কথা প্রসঙ্গে বেঙ্গালুরু শহরের বিভিন্ন ক্যাফে এবং রেস্তোঁরার প্রসঙ্গ ওঠে। তখন সেই যুবক তাঁকে কোনও ক্যাফেতে কফি খেতে যাওয়ার প্রস্তাব দেন। তরুণী লিখেছেন, “জানি না কেন আমি বোকার মতো ওর সঙ্গে কফি খেতে যেতে রাজি হয়ে যাই।” তাঁর এই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল, সে কথা নিজেই স্বীকার করেছেন তিনি। পোস্টে জানিয়েছেন, তাঁরা স্টার বাকসের একটি শাখায় যান কফি খেতে। প্রথম ১৫ মিনিট সব কিছু ঠিকই চলছিল। কিন্তু তার পরই যুবক এমন এক প্রস্তাব দেন যা হতবাক করে দেয় তাঁকে।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
তরুণী জানান, হঠাৎ করেই যুবক কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন এবং বলেন, “কথাটা কিছুটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু তুমি আমার একটা উপকার করতে পারো?” স্বাভাবিক ভাবেই তরুণী জানতে চান কী ধরনের উপকার। আর তার পরই যুবক যা বলেন তা শুনে রীতিমতো কেঁপে ওঠেন তিনি। যুবক নিচু স্বরে বলল, “আমার কফি কাপে তুমি থুতু ফেলবে?”
তরুণী লিখেছেন, “আমি ভেবেছিলাম, ভুল শুনছি। আমি ওকে জিজ্ঞেস করি কী বললে?” তখন ওই যুবক আবার একই কথা বলেন। চূড়ান্ত ঘাবড়ে যান তরুণী। তৎক্ষণাৎ টেবিল থেকে উঠে বেরিয়ে যেতে চান তিনি। তখনই দ্বিতীয় প্রস্তাব দেন যুবক। তরুণীকে বলেন, “তুমি যদি আমার কাপে থুতু ফেলো, আমি তোমাকে হাজার টাকা দেব।” তরুণী এতই ঘাবড়ে যান যে ছুটে ক্যাফে থেকে বেরিয়ে আসেন তিনি। দ্রুত নিকটবর্তী মেট্রো স্টেশনে গিয়ে বাড়ির ট্রেন ধরেন।
গোটা ঘটনার কথা দীর্ঘ পোস্টে লিখে সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তরুণী। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর পোস্ট। যুবক কেন এমন প্রস্তাব দিলেন, কিংবা তরুণীর পালিয়ে আসা ঠিক ছিল কি না ইত্যাদি নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছেন নেটাগরিকরাও। কেউ জানিয়েছেন, পালিয়ে এসে ঠিকই করেছেন তরুণী, কারণ এই ধরনের আচরণ খুবই সন্দেহজনক। কেউ মনে করছেন, যুবক তাঁকে পরীক্ষা করছিলেন, যে তরুণী হাজার টাকার বিনিময়ে নিজের আত্মমর্যাদা ত্যাগ করতে রাজি হন কী না। তবে মোটামুটি সকলেই এই বিষয়ে একমত যে এহেন ঘটনা কোনও সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?