শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Japan has achieved 1.2 peta byte internet speed can download Netflix in one second

লাইফস্টাইল | ১০ লক্ষ জিবি প্রতি সেকেন্ড বেগ! বিশ্বের দ্রুততম ইন্টারনেট আনল জাপান, ১ সেকেন্ডে ২৫ বার ডাউনলোড করা যাবে গোটা নেটফ্লিক্স

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ জুলাই ২০২৫ ১৮ : ০৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় বরাবরই এগিয়ে জাপান। এবার বিজ্ঞানের ক্ষেত্রে আরও এক অভূতপূর্ব সাফল্যের নজির গড়ল জাপান। বিশ্বের দ্রুততম ইন্টারনেট পরিষেবার প্রায়োগ সফল ভাবে সম্পন্ন করেছে এই দেশ। সম্প্রতি জাপানের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট- এনআইসিটির বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, তাঁরা পরীক্ষামূলক ভাবে ১.০২ পেটা বাইট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন।
সংখ্যাটি পড়ে অবাক লাগছে? লাগারই কথা। কারণ ১.০২ পেটা বাইট মানে প্রায় ১০ লক্ষ জিবি। আরও সহজ করে বললে, মাত্র এক সেকেন্ডে গোটা নেটফ্লিক্সের সমস্ত কনটেন্ট অন্তত ২৫ বার ডাউনলোড করে নেওয়া সম্ভব এই গতিতে!
এই সাফল্যের নেপথ্যে রয়েছে জাপানি গবেষকদের দীর্ঘ দিন ধরে চলা গবেষণা এবং উন্নত অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। বিশেষভাবে ডিজাইন করা মাল্টি-কোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করে ৫৩.৩ কিলোমিটার দীর্ঘ লাইন বরাবর এই ডেটা ট্রান্সমিশন সফল হয়েছে। সাধারণত ডেটা ট্রান্সফার করার জন্য যে সিঙ্গল-কোর ফাইবার ব্যবহার করা হত,এই ফাইবার কেবলটি তার তুলনায় ১০০ গুণ বেশি ডেটা ট্রান্সফার করতে সক্ষম।

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে

এনআইসিটি-এর তরফে জানানো হয়েছে, একাধারে উন্নত মাল্টি-ওয়েভলেন্থ প্রযুক্তি, মোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং অত্যাধুনিক সংকেত প্রক্রিয়াকরণ ব্যবহার করেই এই বিপুল গতি অর্জন করা সম্ভব হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এই গতির ইন্টারনেট টেস্ট ৬ হাজার কিলোমিটার পর্যন্ত কার্যকর হয়েছে, যার মানে হলো এত বিপুল ডেটা ৬০০০ কিলোমিটার দূরে পাঠিয়েও কোনও উল্লেখযোগ্য তথ্য ক্ষয় হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গতি ভবিষ্যতের যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়্যালিটি, মেটাভার্স কিংবা জেনারেটিভ এআই সমস্ত কিছুর পিছনে ইন্টারনেটের গতিবেগ একটি প্রধান চালিকা শক্তি। সেই দিক থেকে দেখলে এই পেটা-গতির ইন্টারনেট আমাদের আগামী দিনে পৃথিবীতে আরও সহজ তথ্য পরিবহন ব্যবস্থার ভিত্তি গড়ে দিতে পারে।

তবে এখানেই শেষ নয়। গবেষকদের মতে, আপাতত এই টেকনোলজি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগামী এক দশকের মধ্যে এটি বাস্তব দুনিয়ার ব্যবহারযোগ্য হয়ে উঠবে। এর ফলে শুধু কমার্শিয়াল সংস্থা বা গেমিং সংস্থা নয়, স্বাস্থ্য পরিষেবা, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ অভিযান, এমনকি জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন আসবে।

ভারতে যখন এখনও অধিকাংশ গ্রামীণ এলাকায় ৫জি স্পিডই দূরের কথা, সেখানে জাপানের এই যুগান্তকারী সাফল্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রযুক্তি-সক্ষমতা কত দূর যেতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালে ব্রিটেন এবং জাপানের যৌথ গবেষক দল ১.০২ পেটা বাইটের কাছাকাছি গতি অর্জনের কথা বললেও, এবার সেই রেকর্ড ছাপিয়ে এই নতুন প্রযুক্তি নতুন স্বীকৃতি পেল আন্তর্জাতিক প্রযুক্তি মহলে।

বিজ্ঞানের এই অভাবনীয় সাফল্য আমাদের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার দিগন্ত আরও প্রশস্ত করে দিল বলেই মত বিজ্ঞানীদের। এখন দেখার, আগামী দিনে কোনও দেশ বা সংস্থা এই গতি ছাপিয়ে আরও দ্রুতগামী ইন্টারনেট তৈরি করে ইতিহাস গড়তে পারে কি না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া