শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১২ জুলাই ২০২৫ ১৭ : ৫৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সচেতনতার অভাব ও স্বাস্থ্য পরিষেবার দুর্বলতাকে সামনে এনে বিতর্ক তৈরি করল দক্ষিণ দিনাজপুরের একটি ঘটনা। বোলদু গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ চড়াও হয়ে পড়েন এক মধ্যবয়সী মদ্যপ ব্যক্তি। অভিযোগ, সরকার থেকে বিতরণ করা কন্ডোম ব্যবহার করেও দু’বার তার স্ত্রী গর্ভবতী হয়ে পড়েছেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তি টলমল অবস্থায় চিৎকার করছেন। তাঁর স্পষ্ট অভিযোগ, “দু’বার কন্ডোম ব্যবহার করলাম, দু’বারই বউ প্রেগন্যান্ট! সরকার কি আমাদের বোকা বানাচ্ছে?” ক্যামেরার অন্য প্রান্তে থাকা এক মহিলা স্বাস্থ্যকর্মীকে দেখা যায় শান্তভাবে পরিস্থিতি সামলাতে। তাঁকে বলতে শোনা যায়, “আমি কন্ডোম তৈরি করি না। আপনি সরকারের সঙ্গে যোগাযোগ করুন।”
আরও পড়ুন: সুখী প্রেম, অথচ শয্যায় অতৃপ্তি: যৌনচাহিদায় 'হাবাগোবা' বয়ফ্রেন্ডেকে নিয়ে দোটানায় তরুণী
যুবকের অভিযোগ, বারবার “ফলস খাচ্ছেন” তিনি। ফলে প্রচুর টাকা খরচ করে গর্ভপাত করাতে হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কান দেননি তিনি। বাধ্য হয়ে স্বাস্থ্যকর্মী স্থানীয় পুলিশ ডাকতে বাধ্য হন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই হাস্যকর হিসেবে দেখলেও, অন্য অংশ বলছেন— এই ঘটনায় সরকারি জন্মনিয়ন্ত্রণ পরিষেবার গুণমান এবং ব্যবহার-বিষয়ক সচেতনতা নিয়েই প্রশ্ন উঠছে।
জন্মনিয়ন্ত্রণ ও সরকারি উদ্যোগ
ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় ১৯৫২ সালে। এটি ছিল বিশ্বের প্রথম রাষ্ট্র-চালিত জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কন্ডোম, জন্মনিয়ন্ত্রণ বড়ি, কপার-টি, ইনজেকটেবল পদ্ধতি, মহিলা ও পুরুষের স্থায়ী জন্মনিয়ন্ত্রণ (NSV ও Tubectomy) ইত্যাদি পদ্ধতির সুবিধা নাগরিকদের বিনামূল্যে দিয়ে থাকে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার "মিশন পরিবার বিকাশ" কর্মসূচির মাধ্যমে উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারবিশিষ্ট জেলাগুলিতে টার্গেটেড ইন্টারভেনশন চালাচ্ছে। এছাড়া কন্ডোমের যথাযথ ব্যবহার সম্পর্কে প্রচার চালাতে ‘Condom Use Education Program’ চালু হয়েছে। তবে, গ্রামের পরিধিতে এখনও সচেতনতার অভাব এবং ব্যবহারবিধি না বোঝার ফলে অনেক সময় ফলপ্রসূ হয় না এই কর্মসূচিগুলি।
বিশেষজ্ঞদের মতে, কন্ডোম ফেটে যাওয়া বা ব্যর্থতার প্রধান কারণ হলো ভুলভাবে সংরক্ষণ, এক্সপায়ারি পণ্য ব্যবহার, ত্রুটিপূর্ণ ব্যবহার অথবা ধারাবাহিক ব্যবহারের সময় ভুল করা। তাই শুধু সরবরাহ নয়, প্রয়োগ ও শিক্ষার ক্ষেত্রেও জোর দেওয়া জরুরি। এই ঘটনাটি যেমন একদিকে হাস্যরসের খোরাক, তেমনই স্বাস্থ্য পরিষেবার বাস্তব সংকটকেও সামনে এনেছে। সরকার ও সমাজ— দুই পক্ষের দায়িত্ব নিয়ে এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরির দাবি তুলছেন বিশেষজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?