শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ জুলাই ২০২৫ ১৭ : ৫২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকের গোকর্ণের রামতীর্থ পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রত্যন্ত ও বিপজ্জনক গুহা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বছর বয়সী এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই কন্যাকে। স্থানীয় পুলিশ জঙ্গলের অস্থায়ী ঝুপড়ি থেকে ওই তিনজন বিদেশিকে খুঁজে পেয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁরা প্রায় দুই সপ্তাহ ধরে বিচ্ছিন্নভাবে ওই গুহায় বসবাস করছিলেন। গত ৯ জুলাই বিকেল ৫টা নাগাদ রুটিন টহলদারির সময়ে পুলিশ তাঁদের খুঁজে পায় এবং উদ্ধার করে।
উদ্ধার হওয়া রাশিয়ান মহিলার নাম নিনা কুটিনা। তাঁর ছয় বছর বয়সী মেয়ে প্রেমা এবং চার বছরে কন্যা আমাকে নিয়ে ভূমিধসপ্রবণ অঞ্চলে অবস্থিত গুহায় বসবাস করছিলেন।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুসারে, কুটিনা আধ্যাত্মিক নির্জনতা খুঁজতে গোয়া থেকে গোকর্ণে এসেছিলেন। তিনি পুলিশকে বলেছিলেন যে, ধ্যান এবং প্রার্থনায় মনোনিবেশ করতে চেয়েছিলেন বলে তিনি বনে থাকার বিষয়টি বেছে নিয়েছিলেন। ওই রাশিয়ার মহিলার কথায়, তিনি শহুরে হইহট্টগোল এড়িয়ে চলতে চাইছিলেন।
গোকর্ণের রামতীর্থ পাহাড় এলাকা ভূমিধসপ্রবণ, ফলে পুলিশ ওই জায়গাকে ঝুঁকিপূর্ণ বলে উদ্বেগ প্রকাশ করেছে। রামতীর্থ পাহাড়ে ২০২৪ সালের জুলাই মাসে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে। ওই এলাকা বিষাক্ত সাপ-সহ বিপজ্জনক বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবে বিবেচিত। ফলে ওই অঞ্চল বেশ বিপজ্জনক বলে পরিচিত।
আরও পড়ুন- ভারতীয় বিচারব্যস্থার কড়া সমালোচনা প্রধান বিচারপতি গাভাইয়ের, তুলে ধরলেন সংশোধনের প্রয়োজনীয়তা
মহিলাকে রামতীর্থ পাহাড়ের ঝুঁকি সম্পর্কে অবহিত করার পর, পুলিশ সফলভাবে পরিবারটিকে উদ্ধার করে পাহাড়ের নীচে নিয়ে যায়। নিনা কুটিনার অনুরোধে, তাঁকে ও তাঁর দুই কন্যাতে কুমতা তালুকের বাঙ্কিকোডলা গ্রামের একটি আশ্রমে রাখার বন্দোবস্ত করা হয়েছে। এই আশ্রম ৮০ বছর বয়সী সন্ন্যাসী স্বামী যোগরত্ন সরস্বতী দ্বারা পরিচালিত হয়।
পুলিশ, ওয়েলফেয়ার অফিসার এবং আশ্রমের প্রধানদের নিয়মিত জিজ্ঞাসাবাদের সময়, রুশ মহিলা নিনা কুটিনা স্বীকার করে নেন য়ে তাঁর ভিসা এবং পাসপোর্ট গুহায় হারিয়ে যেতে পারে।
গোকর্ণ পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের যৌথ অনুসন্ধান অভিযানের ফলে কুটিনার পাসপোর্ট এবং ভিসা উদ্ধার হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে, নিনা মূলত ২০১৭ সালের ১৭ এপ্রিল বৈধ ব্যবসায়িক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। ২০১৮ সালের ১৯ এপ্রিল গোয়ার পানাজিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO একটি বহির্গমন অনুমতিপত্র জারি করা হয়। রেকর্ড অনুসারে, নিনা পরবর্তীতে নেপাল ভ্রমণ করেন এবং ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর ফের ভারতে আসেন। ফলে প্রমাণিত যে, তিনি অনুমোদিত সময়সীমার বেশি সেখানে ছিলেন।
কর্নাটকের রামতীর্থ আসলে দুটি স্থানকে বোঝায়: একটি হল রামনগরে অবস্থিত রামাদেবরা বেটা পাহাড়, যা "রামতীর্থ" নামেও পরিচিত, এবং অন্যটি হল বেলগাঁও জেলার হালাসি শহরের কাছে রামতীর্থ গ্রাম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?