শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ জুলাই ২০২৫ ১৭ : ৩৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জামাই আদরেই সাড়ে সর্বনাশ। ভেবেছিলেন, স্ত্রী, শ্বশুর সবাই বোকাসোকা। কিছুই টের পাবেন না। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই জামাইয়ের কেচ্ছা ফাঁস। এমনই কীর্তি তিনি ঘটিয়েছেন, যা ঘিরে রাগের মাথায় চরম পদক্ষেপ করল শ্বশুর। জামাইয়ের মুণ্ডু কেটে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে।
জানা গেছে, প্রৌঢ়ের বড় মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল যুবকের। কিন্তু বিয়ের পর শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। শ্বশুরবাড়িতে নানা অজুহাতে যেতেন যুবক। স্ত্রী নয়, শ্যালিকার সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটাতেন। ক্রমেই জামাইবাবু ও শ্যালিকার মধ্য বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে। যা প্রেমের সম্পর্কেও গড়ায়। প্রেম থেকে শ্যালিকার সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠেন তিনি। বিষয়টি আর লুকোনো যায়নি। কিছুদিনের মধ্যেই জামাই ও ছোট মেয়ের প্রেমের কাহিনি জানতে পারে শ্বশুর। শ্বশুরবাড়িতে জানাজানি হতেই জামাইকে খুনের পরিকল্পনা করে প্রৌঢ়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। পুলিশ জানিয়েছে, ২০ বছর আগে ভেঙ্কাটারামানাপ্পার বড় মেয়ে শ্যামলার সঙ্গে বিয়ে হয়েছিল বিশ্বনাথ নামের এক যুবকের। যুবক ধর্মভরমের বাসিন্দা ছিলেন। বিয়ের পর শ্যামলার ছোট বোনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বিশ্বনাথ। দু'জনের প্রেম, ভালবাসা ক্রমেই টের পান শ্যামলা। একদিন হাতেনাতে দু'জনকে ধরে ফেলেন ভেঙ্কাটারামানাপ্পা। এরপরই শুরু ঝামেলা।
শ্বশুরবাড়িতে তীব্র ঝামেলা শুরু হয়। একদিকে বিশ্বনাথ ও শ্যামলার, অন্যদিকে ভেঙ্কাটারামানাপ্পা ও তার স্ত্রীর। তীব্র অশান্তির মধ্যেই শ্যালিকা ও শাশুড়িকে নিয়ে পালিয়ে যান বিশ্বনাথ। ধর্বভরম ছেড়ে ৭৮ কিলোমিটার দূরে একটি গ্রামে তাঁরা তিনজনে চলে যান। সেখানে যাওয়ার পর শাশুড়ির জমি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন বিশ্বনাথ। সেই জমি বিক্রি করে নতুন করে ভিন শহরে বাড়ি বানানোর পরিকল্পনা ছিল তাঁর। এই ঘটনাটি জানতে পেরে ভেঙ্কাটারামানাপ্পা আরও ক্ষেপে যায়। 'পথের কাঁটা' জামাইকে দুনিয়া থেকে সরাতে খুনের পরিকল্পনা করে।

জামাইকে খুনের জন্য এক বন্ধুর পরামর্শ নেয় সে। চার লক্ষ টাকা দেয় জামাইকে খুনের জন্য। হঠাৎ একদিন বিশ্বনাথকে ৫০ হাজার টাকায় নতুন জমি বিক্রির অজুহাতে নির্জন এলাকায় নিয়ে যায় শ্বশুরের বন্ধু। সেখানে তাঁর মুণ্ডু কেটে খুন করা হয়। খুনের পর দেহটি মাটিতে পুঁতে পালিয়ে যায় সকলে। তবে বিষয়টি ধামাচাপা পড়ে ছিল না।
পুলিশ জানিয়েছে, ৩ জুলাই খুনের ঘটনাটি ঘটে। শ্যালিকা থানায় জামাইবাবুর নিখোঁজের অভিযোগ জানান। সেই ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শ্বশুরের ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ। সেদিন সেই জায়গায় শ্বশুর উপস্থিত ছিল বলে জানতে পারে তারা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে।
প্রৌঢ় স্বীকার করে নিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে জামাইকে খুন করেছে সে। এক বন্ধুকে খুনের জন্য চার লক্ষ টাকা দিয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বশুর সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?