শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১২ জুলাই ২০২৫ ১৭ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দরে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো প্রকাশ করেছে প্রাথমিক তদন্ত রিপোর্ট। এরপরেই শনিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, ১২ জুন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার রিপোর্টটি প্রাথমিক স্তরের এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত জনসাধারণ এবং গণমাধ্যমকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্তে না পৌঁছানোর আর্জি জানিয়েছেন।
তদন্তটিকে ‘চ্যালেঞ্জিং’ বলে বর্ণনা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "বেশ কিছু প্রযুক্তিগত বিষয় জড়িত এবং এই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করা এখনই ঠিক হবে না।“ নায়ডু আরও বলেন, “অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই রিপোর্টটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে। আমাদের এখনই যেন কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিৎ নয়। চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই আমরা একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারব।"

রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, দুর্ঘটনার পেছনে পাখির ধাক্কা কিংবা অন্তর্ঘাতের কোনও প্রমাণ মেলেনি। এমনকি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার তত্ত্বও একপ্রকার নস্যাৎ করে দিয়েছে তদন্তকারী সংস্থা। রিপোর্টে জানানো হয়েছে, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে, বিমানের দুই ইঞ্জিন একসঙ্গে ‘রান’ থেকে ‘কাটঅফ’ মোডে চলে যায়। কিন্তু তারপরেও কীভাবে আচমকা বিমানের দুই ইঞ্জিন বন্ধ হয়ে গেল তা নিয়ে থেকেই যাচ্ছে বড় প্রশ্ন। জানা গিয়েছে, ইঞ্জিন বন্ধ হওয়ার ঠিক আগে বিমানটি পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ গতিবেগে। এর পরপরই বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিন।
আরও পড়ুন: ট্রাম্পকে হাঁটু ধরাতে নয়া পরিকল্পনা পুতিনের, রাশিয়ার পদক্ষেপে লাভ হবে ভারতের!
ইঞ্জিন বন্ধ হওয়ার মুহূর্তে ককপিটে দুই পাইলটের কথোপকথন রেকর্ড হয়েছে ব্ল্যাক বক্সে। একজন বলতে শোনা গিয়েছে, ‘ইঞ্জিন বন্ধ করলে কেন?’ অপরজন উত্তর দেন, ‘আমি কিছু বন্ধ করিনি’। জানা গিয়েছে, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ব়্যাম এয়ার টার্বাইন চালু করা হয়েছিল, যাতে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ জোগান দেওয়া যায়। কিন্তু তাও যথেষ্ট কাজে আসেনি। জ্বালানির পরিমাণ পর্যাপ্ত ছিল এবং সরবরাহেও কোনও সমস্যা ছিল না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্তর্ঘাতেরও কোনও প্রমাণ মেলেনি। তবে জ্বালানি সুইচে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা এখনও তদন্তের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে প্রাথমিক রিপোর্টে।
তদন্ত সংস্থা জানিয়েছে, দুর্ঘটনাস্থলের ড্রোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পন্ন হয়েছে। ধ্বংসাবশেষ স্থানান্তর করে বিমানবন্দরের কাছে একটি সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। উভয় ইঞ্জিন উদ্ধার করে বিশ্লেষণ করা হচ্ছে। EAFR (Enhanced Airborne Flight Recorder) থেকে তথ্য ডাউনলোড করা হয়েছে এবং তা বিশ্লেষণাধীন। যাত্রী ও ক্রুদের ময়নাতদন্ত রিপোর্টও প্রযুক্তিগত বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মাথায় পাঁচ লক্ষ কোটি টাকার দেনা নিয়ে কাটছে জীবন, চিনে নিন বিশ্বের দরিদ্রতম ব্যক্তিকে
গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড়ে যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই ভয়াবহভাবে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171। বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। আজ, ভারতীয় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (Aircraft Accident Investigation Bureau বা AAIB) প্রকাশিত এক প্রাথমিক তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—টেক-অফের মুহূর্তে বিমানের দুইটি ইঞ্জিনই হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী। শুধু এক ব্রিটিশ নাগরিক আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?