শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৭ : ১৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ ঘুম থেকে উঠে চা না খেলে ঠিক কাজের এনার্জি পাওয়া যায় না। শুধু কি তাই! দিনের মধ্যে নানা ছুঁতোয় চয়ে চুমুক চাই। বেশি চা পান করলে শরীরের ক্ষতি হতে পারে, এই ভয়ে অনেকে চা খাওয়ায় রাশ টানেন বটে! তবে এই পানীয়র যে উপকারিতা অনেক। এমনকী ওজন কমাতেও সাহায্য করে চা। তবে সেই চায়ের রং হতে হবে নীল৷ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন নাকি? শুনতে যতই অদ্ভুত লাগুক, ব্লু টি খেলেই যে তরতরিয়ে কমবে ওজন! সঙ্গে মিলবে আরও অনেক স্বাস্থ্যের উপকারিতা।
সাধারণত চা বলতে আমাদের দুধ চা, গ্রিন টি, ব্ল্যাক টি কিংবা লেবু চায়ের কথা মাথায় আসে। ইদানীং বিভিন্ন ধরনের ভেষজ চায়ের চাহিদা বেড়েছে। আর এরই মধ্যে বেশ কয়েক বছর ধরে একটি চা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তা বল ব্লু টি। এই চায়ের রং সম্পূর্ণ প্রাকৃতিক। কারণ নীল রঙের অপরাজিতা ফুল থেকে তৈরি হওয়ায় এই চায়ের রং হয় নীল। তবে শুধু অন্য ধরনের রঙের জন্য নয়, স্বাস্থ্যের উপকারিতায়ও এই চায়ের জুরি মেলা ভার।
আরও পড়ুনঃ কফি খেয়েই মিলিয়ে যাবে ভুঁড়ি! কড়া ডায়েট ছেড়ে শুধু এই একটি জিনিস মেশালে গল গল করে গলবে মেদ
নীল চা আসলে কী
নীল চা হল এক ধরনের ভেষজ চা যা গরম জলে শুকনো অপরাজিতা ফুল মিশিয়ে তৈরি করা হয়। এই চা প্রাকৃতিকভাবে গাঢ় নীল রঙ ধারণ করে। এতে যদি কয়েক ফোঁটা লেবুর রস যোগ করেন, তাহলে এটি বেগুনি হয়ে যায়। সঙ্গে বেড়ে যায় স্বাদও।
ব্লু টি খেলে কী কী উপকার পাবেন
• ক্যালোরি কম, উপকারিতা বেশিঃ নীল চায়ে ক্যাফেইন থাকে না এবং প্রায় ক্যালোরিমুক্ত। চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে নীল চা খেলে প্রতিদিনের ক্যালোরির পরিমাণ কম থাকবে, যা স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে সাহায্য করে।
• বিপাক দ্রুত করতে সহায়কঃ বিশেষজ্ঞদের একাংশের মতে, নীল চা পান করলে বিপাক দ্রুত হয়। ফলে শরীর দ্রুত ক্যালোরি বার্ন করে যা ওজন কমাতে সাহায্য করে।
• পেট ফাঁপা এবং জল ধরে রাখা কমায়ঃ নীল চা একটি হালকা মূত্রবর্ধক হিসেবে কাজ করে, অর্থাৎ এটি শরীর থেকে অতিরিক্ত জল অপসারণ করতে সাহায্য করে। এটি পেট ফাঁপা কমায় এবং এই চা খেলে বেশ হালকা বোধ হয়। যদিও এর মানে এই নয় যে এটি শরীরের ফ্যাট কমতে শুরু করে। তবে ব্লু টি খানিকটা তরতাজা লাগে।
• অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধঃ নীল চা অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর যা দূষণ, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে শরীরের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। সার্বিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে এবং ওজন কমাতেও সাহায্য করে।
• শরীরে জ্বালা ভাব দূর করেঃ নিয়মিত অপরাজিতা বা প্রজাপতি-মটর ফুলের চা পান করলে শরীরের জ্বালাভাব দূর হয়। এই চা শরীরের অতিরিক্ত উত্তেজনা কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
• অ্যাজমা প্রতিরোধঃ এই চায়ে উপস্থিত স্যাপোনিন ও ফ্লাভোনোয়িড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?