শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পড়া বুঝতে সহপাঠীর বাড়িতে গিয়েছিল, তিন মাস পর জানা গেল ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা! আসল কাহিনি জানলে শিউরে উঠবেন

Pallabi Ghosh | ১২ জুলাই ২০২৫ ১৬ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: এক পাড়াতেই দু'জনের বাড়ি। ছোট থেকেই একসঙ্গে খেলাধুলা করত। পড়াশোনাও করত মাঝে মাঝে একসঙ্গে। এক টিউশনেও তাদের যাতায়াত ছিল। কে জানত, একসঙ্গে বেড়ে উঠতে উঠতে সাড়ে সর্বনাশ হবে এক কিশোরীর। 

 

সহপাঠীর বাড়িতে পড়া বুঝতে গিয়েছিল ১৪ বছরের কিশোরী। সেদিন যা ঘটেছিল, তা জান গেল তিন মাস পর। পেটের অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল সে। বমিবমি ভাব‌। প্রথমে পরিবারের সকলে ভেবেছিলেন, পেটের অসুখে ভুগছে সে। চিকিৎসকের কাছে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ সকলের। অবশেষে তিন মাস পর সত্যিটা এল প্রকাশ্যে। 

 

জানা গেছে, পড়া বোঝানোর অজুহাতে বাড়িতে কিশোরীকে ডেকেছিল তার সহপাঠী। ফাঁকা বাড়িতে প্রথমে পড়াশোনাই করছিল দু'জনে মিলে। আচমকা কিশোরীকে যৌন হেনস্থা করতে শুরু করে ১৪ বছরের কিশোর। সেদিনই পরিবারের অনুপস্থিতিতে কিশোরীকে ধর্ষণ করে সে। ভয়ে, আতঙ্কে, লজ্জায় গোটা বিষয়টিই লুকিয়ে রেখেছিল কিশোরী। তিন মাস পর জানা গেল, সে অন্তঃসত্ত্বা। 

 

শনিবার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার কিশোরীর পরিবারের তরফে ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মেডিক্যাল টেস্টের পর জানা গেছে, কিশোরী অন্তঃসত্ত্বা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। ভিওয়ান্দি শহরের বাসিন্দা নির্যাতিতা ও অভিযুক্ত কিশোর। এক স্কুলের সহপাঠী ছিল তারা। গত মে মাসে ঘটনাটি ঘটেছে। পড়া বোঝানোর অজুহাতে কিশোরীকে বাড়িতে ডেকেছিল অভিযুক্ত। ফাঁকা বাড়িতে তাকে ধর্ষণ করে সে। 

আরও পড়ুন: ভরা বর্ষায় ঘুরতে যাচ্ছেন? আগামী সপ্তাহে এই রাজ্যগুলিতে চরম দুর্যোগ, ভোগান্তি পোহাতে হবে

 

এদিকে পরিবারের কারও কোনও সন্দেহ হয়নি কিশোরকে নিয়ে। সহপাঠী ছিল বলে, সন্দেহের তালিকায় সে ছিল না। গর্ভবতী হওয়ার খবরটি ফাঁস হতেই কিশোরীকে পরিবারকে জানায়। বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার পরিবার। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত জারি রয়েছে। 

 

প্রসঙ্গত, গত কয়েক মাসে মহারাষ্ট্রে একের পর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার খবর প্রকাশ্যে এসেছে। থানে জেলাতেই স্কুলের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে একাধিক খুদে পড়ুয়া। যা ঘিরে রাজনীতিকরাও একাধিকবার প্রতিবাদে সরব হয়েছেন। দীর্ঘ বিক্ষোভের পরেও কমেনি স্কুল পড়ুয়াদের ধর্ষণের ঘটনা। 

এর আগে থানে জেলাতেই স্কুলের শৌচালয়ের মধ্যে তিন বছরের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সাফাইকর্মীর বিরুদ্ধে। নীল ছবি দেখিয়ে শৌচালয়ের মধ্যে তাদের ধর্ষণ করা হয়েছিল। দিনের পর দিন স্কুলের শৌচালয়ে যেতে ভয় পেত দুই নাবালিকা। অবশেষে পরিবারের কাছে বিষয়টি ফাঁস করতেই পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। যে ঘটনায় উত্তাল হয়েছিল থানে জেলা। ঘণ্টার পর ঘণ্টা রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। রাজনীতিকরাও প্রতিবাদে ফেটে পড়েছিলেন। অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেপ্তারির পরেও কমেনি অপরাধপ্রবণতা। ঘটনাটির আঁচ এখনও কমেনি। এর মাঝেই আবারও প্রকাশ্যে এল এক স্কুল পড়ুয়ার ধর্ষণের অভিযোগ। সহপাঠীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের মধ্যেও শোরগোল পড়েছে এই ঘটনায়। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া