শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজ ৬ ঘণ্টার কম ঘুমান? শুধু ডার্ক সার্কেল নয়, অজান্তে চোখের কোন মারাত্মক ক্ষতি করছেন জানলে শিউরে উঠবেন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৫ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আজকাল রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অসংখ্য মানুষ। ব্যস্ত জীবনযাপন, দুশ্চিন্তা বাড়ার ফলে অল্প বয়সেই জাঁকিয়ে বসছে অনিদ্রার সমস্যা। সারাদিন পরিশ্রমের পরও রাতে দু'চোখের পাতা এক হয় না। কিন্তু সুস্বাস্থ্যের জন্য ঘুমের বিকল্প নেই। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। সারাদিনে ৭-৮ ঘণ্টা ঘুমোনোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু অনেকের নিয়মিত ৬ ঘণ্টারও কম ঘুম হয়। যার ফলে ইদানীং অল্প বয়সে থাবা বসাচ্ছে বিভিন্ন মারাত্মক অসুখ বিশেষ করে চোখের উপর বড় প্রভাব পড়ছে। 

•    চোখে শুষ্কতা এবং জ্বালাপোড়াঃ যদি আপনি নিয়মিত পর্যাপ্ত না ঘুমান তাহলে চোখের জল শুকিয়ে যেতে পারে।  যার ফলে চোখে শুষ্কতা,,  লালভাব এবং চুলকানি হতে পারে। পরবর্তীকালে চোখের গুরুতর সমস্যা হওয়ার আশঙ্কাও থাকে। 

•    চোখ কুঁচকে যাওয়া (মায়োকিমিয়া)ঃ কখনও আপনার চোখের পাতায় হঠাৎ কুঁচকে যাওয়া অনুভব করেছেন? মায়োকিমিয়ার এটি সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি। সাধারণতচ চোখ অতিরিক্ত ক্লান্ত থাকলে এমনটা হতে পারে। এটি যদিও তেমন বিপজ্জনক নয়, তবে স্বাভাবিকও নয়। চোখ কুঁচকে যাওয়া সাধারণত ক্লান্তি, মানসিক চাপ এবং ঘুমের অভাবের কারণে হয়।

 

আরও পড়ুনঃ রোজই ৪-৫ ঘণ্টায় ঘুম ভেঙে যায়? জানেন টানা তিন রাত কম ঘুমালে শরীরে হানা দেয় কোন মারণ রোগ?

 

 

* চোখ তলায় কালি এবং চোখ ফুলে যাওয়াঃ ঘুমের ঘাটতির সবচেয়ে প্রাসঙ্গিক লক্ষণগুলির মধ্যে একটি হল চোখের তলায় কালি এবং চোখ ফুলে যাওয়া। পর্যাপ্ত না ঘুমালে চোখের নীচের রক্তনালীগুলোতে প্রভাব পড়ে। যার ফলে জায়গাটি কালো দেখায়। অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিদের সাধারণত চোখ ফুলে যায়। 

*  ঝাপসা দৃষ্টি ও মনোযোগে অভাবঃ দীর্ঘক্ষণ কাজের পর চোখের বিশ্রাম প্রয়োজন। একটি ভাল ঘুমের রুটিনই চোখের সুস্থতা বজায় রাখে। পর্যাপ্ত ঘুম ছাড়া চোখের যে কোনও বস্তুর উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধা হয়, দৃষ্টিশক্তিতেও প্রভাব পড়ে। এক নাগাড়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পেশি শিথিল হয় না। ফলে দৃষ্টি ঝাপসা হওয়ার আশঙ্কা থাকে। 

* চোখের সংক্রমণের ঝুঁকিঃ চোখের জলে নুন, লিপিড এবং প্রোটিন থাকে। যা চোখকে ব্যাকটেরিয়া এবং ধুলোর মতো বহিরাগত উৎসেচক থেকে রক্ষা করে। তাই যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে চোখ ঠিক মতো অশ্রু তৈরি করে না। অর্থাৎ আপনার চোখ জীবাণুর সংস্পর্শে বেশি আসে। ফলে কনজাংটিভাইটিসের মতো মারাত্মক চোখের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

•আলোর প্রতি সংবেদনশীলতাঃ ক্লান্ত চোখ আলোর প্রতি বেশি সংবেদনশীল থাকে। দীর্ঘদিন ঘুমের ঘাটতি হলে উজ্জ্বল আলোযুক্ত ঘরে বসতে কিংবা ফোনের স্ক্রিন বা কম্পিউটার মনিটর দেখতে অসুবিধা হতে পারে। 

কীভাবে চোখ ভাল রাখবেন

* টানা ৩০ থেকে ৪৫ মিনিট কম্পিউটার কিংবা ল্যাবটপে কাজ করার পর ৫-১০ মিনিটের বিরতি নিন। এক-আধ ঘণ্টা বাদে বাদে হাতের তালুতে ২-৩ মিনিট দুটি চোখ চেপে ধরে রাখুন। ২০ মিনিট অন্তর মনিটর থেকে চোখ সরিয়ে দূরের কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এই সময়ে চোখের পলক যেন ২০ বার পড়ে।
* মাঝে মাঝে চোখে-মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। কোনও সমস্যা হলে খানিকক্ষণ চোখ বন্ধ রাখুন।
* ঘুমের সমস্যা থাকলে শোওয়ার দু-ঘণ্টা আগে টিভি, ল্যাপটপ, মোবাইল ব্যবহার করবেন না। মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বেরোয়, তাতে অনেক সময়ে ঘুমের ব্যাঘাত হয়।

চোখের যে কোনও গুরুতর সমস্যা অনুভব হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া