মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ জুলাই ২০২৫ ১৩ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুরের দিকে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, এদিন দুপুরের দিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপ লাইনে ট্রেনের সামনে পড়ে যান এক ব্যক্তি। তৎক্ষণাৎ লাইনে বিদ্যুৎ সংযোগ ব্যাহত করে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজে নামা হয়। ফলে, প্রায় এক ঘণ্টা ব্যাহত ছিল মেট্রো চলাচল। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছিল। এক ঘণ্টা পর বর্তমানে ফের স্বাভাবিক হয়েছে পরিষেবা। তবে এক ঘণ্টায় পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার মুখে পড়তে হয় বহু যাত্রীকেই। মেট্রো বন্ধ থাকায় ভিড় লক্ষ্য করা গিয়েছে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে বিদ্যুতের সমস্যা দেখা যায়।
ফলে কারশেড থেকে মেট্রো রেকগুলিকে লাইনে আনতে সমস্যা হচ্ছিল। এর জেরে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত পরিষেবায় সমস্যা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, দুটি নির্ধারিত সময়ের মেট্রোর মধ্যে একটি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছিল। কিন্তু এর প্রভাব পড়ে প্রায় সব স্টেশনেই। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকছিল। ফলে স্টেশনে স্টেশনে ভিড় জমে যাচ্ছিল যাত্রীদের। অত্যধিক ভিড় হয়ে যায় মেট্রোয়। যাত্রীদের অভিযোগ, প্রায়শই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে মেট্রো পরিষেবায়। প্রসঙ্গত, গত ৩০ তারিখ সকালেও ব্যাহত হয়েছিল পরিষেবা। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে গিয়েছিল। যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল মেট্রো।
মাঝের অংশে দীর্ঘক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তারপর আবার বৃহস্পতিবার পরিষেবা সাময়িক ব্যাহত হল। গত ৩০ জুন জল জমে যাওয়ার খবর আসে কলকাতা মেট্রোতে। জানা যায়, মেট্রোরেলের লাইন জলে ডুবে যাওয়ার কারণে বন্ধ রয়েছে চলাচল। গিরিশ পার্ক স্টেশন থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। সপ্তাহের শুরুর দিনেই অফিস টাইমে মেট্রো বিভ্রাট হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক স্টেশন জুড়ে যাত্রীদের ভিড়। অন্যান্য যানবাহন ধরার জেরে প্রবল ভিড় জমে গিয়েছে স্টেশন চত্বরেও। তার মধ্যে রাস্তাতেও জল জমে থাকায় ব্যাপক সমস্যার মুখে আমজনতা। মেট্রোরেল সূত্রে খবর, লাইনে জল জমে যাওয়ার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মেট্রো চলাচল।
তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। আবার, ওই একই দিনে লাইনে জল জমার সমস্যা কাটিয়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই ফের বন্ধ হয় মেট্রো। জানা যায়, বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ মেরেছেন এক যাত্রী। সেই সময় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছিল। ব্যক্তির ওপর দিয়ে অনেকটা গড়িয়ে যায় ট্রেনের চাকা। তাঁর অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মেট্রোরেল সূত্রে খবর, রেললাইনের বিদ্যুৎ বন্ধ করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় ব্যাহত হয়েছে ব্লু-লাইনে মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো। কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে। তবে অফিস টাইমে বিভ্রাট হওয়ায় প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় জমে নিত্যযাত্রীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?