শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষাকালে ঘন ঘন চুল ধোয়ায় বাড়ে চুলের সমস্যা? চুল নিয়ে এই সব ভুল ধারণা আপনার নেই তো?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৩ : ৪০Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ বাড়ির যত্রতত্র কিংবা চিরুনিতে নয়, চুল থাকুক মাথায়। আধুনিক জীবনে এটাই বড় চ্যালেঞ্জ। যা আরও বেড়ে যায় বর্ষাকালে। বৃষ্টিভেজা চুল মুঠো মুঠো ঝরতে শুরু করে। শুধু চুল পড়া নয়, বৃষ্টির মরশুমে চুলের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। আট থেকে আশি, আজকাল এই সমস্যায় ভুক্তভোগী কম-বেশি সকলেই। আর তারই সঙ্গে বর্ষাকালে চুলের যত্নের বিষয়ে বেশ কিছু ধারণা প্রচলিত রয়েছে। যা আদৌ সঠিক কিনা জানেন না অনেকেই। তাই ভুল ধারণা থাকায় চুলের যত্নে খামতি থেকে যায়। 

•    বৃষ্টির জল চুলের জন্য ক্ষতিকর: বৃষ্টির জল বিশেষ করে দূষিত শহরে অ্যাসিড বৃষ্টি চুলের জন্য ক্ষতি করতে পারে, এমন ধারণা প্রচলিত রয়েছে৷ কিন্তু আসলে এই মরশুমে চুলের হাল খারাপ হওয়ার প্রকৃত কারণ অতিরিক্ত ঘাম, আর্দ্রতা ও সম্পূর্ণভাবে স্ক্যাল্প পরিচর্যার অভাব। 

 

আরও পড়ুনঃ বৃষ্টির দিনে কাপড় শুকাতে নাজেহাল? ৫ সহজ টিপস মানলে ঘরের মধ্যেই দিব্যি শুকিয়ে যাবে ভিজে জামা-জুতো

 

•    চুলে বেশি জল দিলে চুল পড়া বাড়ে: বর্ষাকালে ঘন ঘন চুল ধুলে চুল পড়া বাড়ে বলে মনে রেন অনেকে। কিন্তু আদপে তা ঠিক নয়। বরং এই সময়ে সপ্তাহে ২–৩ বার হালকা, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত। না হলে স্ক্যাল্পে ধুলোময়লা, ঘাম জমে যা ছত্রাক ও ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণ হতে পারে। 

•    রাতে তেল লাগালে স্ক্যাল্পে সংক্রমণ হয় না: চুলের স্বাস্থ্যের জন্য তেল মাখা জরুরি। সেই কোন কাল থেকে মা-ঠাকুমারা চুলে তেল মাখার পরামর্শ দিয়ে আসছেন। তাই যুগ যুগ ধরে চুলের ঘরোয়া রূপটানে তেলই সবার আগে জায়গা পেয়েছে। কিন্তু রাতে তেল মাখলেই যে স্ক্যাল্পে সংক্রমণ হবে না, এমন ধারণা ঠিক নয়। সারা চুলে তেল মেখে রাখলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই স্নানের ৩০–৬০ মিনিট আগে তেল মাখার পরামর্শ দেওয়া হয় এবং অবশ্যই তেল মাখার পর শ্যাম্প্য করা জরুরি।

•    বর্ষাকালে চুল পড়া অস্বাভাবিক: ঋতুর পরিবর্তনের সময় ৫০–১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে তা যদি এই সীমার বাইরে যায় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন ।

•    খুশকিই স্ক্যাল্পের সব চুলকানির কারণঃ বর্ষায় স্ক্যাল্পে ফাঙ্গাল সংক্রমণ, সেবোরিহিক ডার্মাটাইটিস সহ আরও অনেক জটিল সমস্যা হতে পারে। খুশকিই একমাত্র কারণ নয়। তাই স্ক্যাল্পের কোনও সমস্যা হলেও সঠিক চিকিৎসা করা জরুরি ।

•    মাথায় কন্ডিশনার লাগালেই চুল পড়া বাড়েঃ অনেকে মনে করেন, কন্ডিশনার লাগালে চুল পড়ে যেতে পারে। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। বারবার কন্ডিশনার ব্যবহার করলে মাথার চুল ভারী হয়ে যেতে পারে। কিন্তু চুল পড়ার সমস্যা বাড়বে না।

বর্ষায় কীভাবে যত্ন নেবেন 

•    যতই ব্যস্ততা থাকুক ভেজা চুল বাঁধলে চুলের বারোটা বাজাতে দেরি লাগবে না। তবে হেয়ার ড্রায়ার ছাড়াই চুল শুকনোর চেষ্টা করুন। 

•    শ্যাম্পুর পর সবসময় কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করুন। চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না। 

•    অনেকেরই স্নানের পর চুল আঁচড়ানোর অভ্যাস রয়েছে। কিন্তু ভিজে অবস্থায় চুলের গোড়া আলগা থাকে। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে। 

•     চুল আঁটসাঁট করে চুল বাঁধবেন না। চুলের গোড়া শক্ত করে বাঁধলে ফলিকল নষ্ট হয়। ফলে চুলের বৃদ্ধিতে সমস্যা দেখা দেয়, রক্ত চলাচলেও ব্যাঘাত ঘটে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া