শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পৃথিবীর একমাত্র এই প্রাণীর দুধের রং সাদা নয়, কুচকুচে কালো! চেনেন সেই প্রাণীকে? ৯৯% মানুষ জানেন না সঠিক উত্তর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১২ : ৩৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আচ্ছা, দুধের রং কী? অতি সাধারণ এই প্রশ্ন অনেক সময়েই শিশুদের জিজ্ঞাসা করা হয়। স্বাভাবিকভাবেই উত্তর আসে 'সাদা'। কিন্তু জানেন দুধের রং শুধু সাদা নয়, কালোও হয়। শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও বাস্তবেই এক প্রাণীর থেকে কালো রঙের দুধ পাওয়া যায়। 

আট থেকে আশি, সব বয়সের মানুষের মধ্যেই দুধ খাওয়ার অভ্যাস রয়েছে। দুধ সুষম খাবার বলে বিবেচিত হয়। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সিদের ক্যালশিয়ামের ঘাটতি পূরণের জন্য দুধ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মূলত গরু, মহিষ, ছাগলের দুধ পান করার চল বেশি রয়েছে। অনেকে চা, কফিতেও দুধ ব্যবহার করে থাকেন। প্রাণীজ দুধ ছাড়াও ইদানীং আমন্ড মিস্ক, কোকোনাট মিল্ক, ওটস  মিল্ক সহ বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ দুধ খাওয়ার চলও দেখা যায়। তবে যে দুধই খান না কেন, পরিচিত সব দুধের রংই সাদা। কিন্তু এরই মধ্যে পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যার দুধের রং কুচকুচে কালো। সন্তান প্রসবের পরেই কালো রঙের এই তরল ওই প্রাণীর শরীর থেকে নিঃসৃত হয়। এখন প্রশ্ন আসে, কেনই বা ওই প্রাণীর দুধের রং কালো? 

 

আরও পড়ুনঃ বাবা-মায়ের ডায়াবেটিস থাকলে কি সন্তানেরও হতে পারে? কখন-কীভাবে সতর্ক হলে বশে রাখতে পারবেন ব্লাড সুগার

 

আসলে পৃথিবীর এই অনন্য প্রাণীটি হল কালো গন্ডার। যার দুধ কালো রঙের। এরা আফ্রিকান কালো গন্ডার নামেও পরিচিত। এই কালো গন্ডারের বিজ্ঞানসম্মত নাম ডাইসেরস বাইকর্নিস। তানজানিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকান দেশে পাওয়া যায় এই কালো গণ্ডার। কালো স্ত্রী গন্ডারের শরীর থেকেই কালো রঙের দুধের নিঃসরণ হয়। তবে উপাদানের নিরিখে সাদা দুধের সঙ্গে কালো দুধের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। 

গবেষণার সময় দেখা গিয়েছে, দুধ সাদা করে এমন উপাদান কালো গন্ডারের দুধে কম পরিমাণে থাকে।  যার কারণ এর কম ফ্যাট। এই কারণেই গন্ডারের দুধ কালো রঙের দেখায়। এগুলিতে মাত্র ০.২ শতাংশ ফ্যাট থাকে। বদলে কালো স্ত্রী গন্ডারের দুধে জলের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে সাদা দুধের চেয়ে এর ঘনত্ব অনেকটাই কম হয়। 

আসলে এই দুধের কম ঘনত্ব এবং রং কালো হওয়ার সঙ্গে স্ত্রী গন্ডারের ধীর গতির প্রজননচক্র জড়িত। সাধারণত জন্মের পর চার থেকে পাঁচ বছর হওয়ার পর কালো স্ত্রী গন্ডারেরা সন্তান প্রসব করতে পারে। এক বছরেরও বেশি সময় ধরে কালো স্ত্রী গন্ডারেরা অন্তঃসত্ত্বা থাকে এবং এক বারে একটি মাত্র সন্তানেরই জন্ম দেয়। শুধু সন্তানধারণই নয়, সন্তান পালনের কালো স্ত্রী গন্ডারের বেশি সময় লাগে। সাধারণত সন্তান প্রসবের পর দু’বছরেরও বেশি সময় ধরে সন্তান পালন করে এই প্রাণী। সন্তান প্রসবের পর থেকেই কালো রঙের দুধ সন্তানকে পান করানো শুরু করে কালো স্ত্রী গন্ডার। দু’বছরেরও বেশি সময় ধরে সেই দুধ নিঃসৃত হতে থাকে।

গবেষকদের একাংশের দাবি, দীর্ঘ সময় ধরে কালো স্ত্রী গন্ডারের শরীর থেকে দুধ বার হওয়ার কারণে পুষ্টিগত দিক থেকে তা উন্নত হয় না। সে কারণেই কালো রঙের দুধে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম থাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া