সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নজরে রাখতে হবে সবসময়! হানিমুনেও নবদম্পতির পিছনে ছুটছেন পরিবার, নতুন ট্রেন্ড সামনে আসতেই শোরগোল

Kaushik Roy | ১২ জুলাই ২০২৫ ১২ : ১০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: হানিমুন—নবদম্পতির জীবনের এক বিশেষ অধ্যায়, যেখানে তারা একান্তে কাটান কিছু মুহূর্ত, উদ্‌যাপন করেন ভালোবাসা ও নতুন জীবনের শুরু। কিন্তু যদি সেই হানিমুনে হাজির হন বাবা-মা বা শ্বশুর-শাশুড়ি? অবাক হলেও কিছু করার নেই। এমনই এক অদ্ভুত ট্রেন্ড ঘিরে সম্প্রতি তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম। বিয়ের পর নবদম্পতির সঙ্গে তাদের পরিবারের সদস্যরা—মা, বাবা, ভাই, এমনকি দাদু-ঠাকুমাও যাচ্ছেন হানিমুনে। সোশ্যাল মিডিয়ায় রেডিট অ্যাপে এমনই এক গল্প শেয়ার করে একজন লিখেছেন, ‘আমার প্রতিবেশীর মা-বাবা হানিমুনে তাদের সঙ্গে গিয়েছিলেন, কারণ বিমানে ভ্রমণের সমস্ত খরচ তারাই বহন করেছিলেন। কী অদ্ভুত এক পরিবার!’ অন্য একজন শেয়ার করেছেন, ‘আমি যখন হানিমুনে গিয়েছিলাম তখন পাঁচ মাসের গর্ভবতী ছিলাম। তাই আমরা সমুদ্রতটে দু-তিন দিন ছিলাম। কিন্তু আমার স্বামী তার ভাইকেও সঙ্গে নিয়েছিল, কারণ তারা একসঙ্গে মাছ ধরতে চেয়েছিল’। 

আরও এক চমকে দেওয়া অভিজ্ঞতায়, এক মহিলা লেখেন, ‘আমার প্রথম বিয়ে হয়েছিল লাস ভেগাসে। হোটেলে আমরা রুম বুক করেছিলাম, কিন্তু আমার শাশুড়িকে দেওয়া হয় পাশের ঘর। আমাদের ঘরের সঙ্গে শ্বাশুড়ির ঘর সংযুক্ত ছিল। শ্বাশুড়ির ঘরে সরাসরি দরজা দিয়ে আমাদের ঘরের সঙ্গে যোগাযোগ ছিল!’ রেডিটের এক ফোরামে আরেকজন লেখেন, ‘আমার প্রাক্তন স্বামী তার মায়ের বাড়িতেই হানিমুন করতে চেয়েছিল। তার পরিবারের বাড়ি আমার বাড়ি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে ছিল। আমি ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু না, সে আমাকে নিয়ে গিয়েছিল তার মায়ের কাছে বসে থাকতে’। অন্য একজন জানান, ‘আমার প্রতিবেশীরা হানিমুনে তাদের দাদু-ঠাকুমাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল!’ এইসব গল্প এখন ইন্টারনেটে ভাইরাল।

কেউ কেউ বলছেন, ‘হানিমুন মানে তো একান্তে সময় কাটানো। এটা আবার পারিবারিক ভ্রমণ হয়ে গেল কীভাবে’! আবার কেউ বলছেন, ‘যেহেতু পরিবারের লোকজন খরচ করছেন, সেই অধিকারবোধ থেকেই নবদম্পতির পিছন পিছন ছুটছেন তারা’। এই নতুন ‘ফ্যামিলি হানিমুন’ ট্রেন্ড নিয়ে যেমন বিস্ময়, তেমনি হাস্যরসও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে যাই হোক, হানিমুনে যদি মাছ ধরা কিংবা শাশুড়ির সঙ্গে চা খাওয়া হয়—তাহলে রোম্যান্স একটু কমবে বইকি! উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশে এক অদ্ভুত ঘটনা ঘটে নবদম্পতির হানিমুনে যাওয়ার পর। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা নবদম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছিলেন গোয়ায়। কিন্তু, সেখানে গিয়েই তাঁদের জীবনে নয়া মোড়। শেষপর্যন্ত মধুচন্দ্রিমা শিকেয় তুলে ওই বিবাহিত বধূ কোনওমতে বাড়ি ফিরেছেন। অভিযোগ দায়ের করেছেন থানায়। গত ১২ ফেব্রুয়ারি হিন্দু রীতি মেনে চিকিৎসক রত্নেশ গুপ্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহিলা। জীবনের বড় আকাঙ্খা নিয়ে গিয়েছিলেন শ্বশুরবাড়ি।

কিন্তু, সময়মত এগোতেই ছন্দপতন। শ্বশুরবাড়ির বিরুদ্ধে নববধূ যৌতুক-সম্পর্কিত হয়রানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। সমস্যা সমাধানের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে সমস্যার মিমাংসা করে আসেন নববধূর মা-বাবা। তা সত্ত্বেও, নির্যাতন অব্যহত ছিল বলে অভিযোগ। এরপর গত ১৯ ফেব্রুয়ারি, বধূ তাঁর স্বামীর সঙ্গে গোয়ায় যান মধুচন্দ্রিমার জন্য। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। নববধূর অভিযোগ যে, তাঁর স্বামী মধ্যরাতে হোটের ঘরে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, এমনকি তাঁকে শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করেন। পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর, নির্যাতিতার বাবা-মা তখনই মেয়েকে ফেরাতে একটি বিমানের ব্যবস্থা করেন। গত ২২শে ফেব্রুয়ারি তাঁদের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। ফিরে এসে, নির্যাতিতা নববধূ সদর কোতোয়ালি থানায় স্বামী এবং তাঁর পরিবারের আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া