মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ জুলাই ২০২৫ ১০ : ৩৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার বেসরকারি ল’কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। এই ঘটনার রেশ এখনও কাটেনি। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে রাজ্য সরকারও। তার মধ্যেই ফের যৌন নিগ্রহের অভিযোগ উঠল জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের ক্যাম্পাসে। অভিযোগ, কলেজের হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তরুণীর ওপর যৌন নিগ্রহ করা হয়েছে। কসবার ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় এই আইআইএমের ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ছাত্রকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় তরুণীর। এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে তাঁর অন্য আর এক বন্ধুর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়। এর পরই তরুণী ওই কলেজের পড়ুয়া ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাঁকে কলেজ ক্যাম্পাসে আসতে বলা হয়।
অভিযোগ, তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় ওই তরুণীর ওপর। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে যৌন নিগ্রহের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণী ওই ছাত্রের পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সেলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত কলেজে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যায় জরুরি নথি নেওয়ার অজুহাতে। সেখানে পিৎজা ও কোল্ড ড্রিংক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ উঠেছে। এরপরই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। ওই তরুণীকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ, এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলেও হুমকিও দেওয়া হয় তরুণীকে। যদিও পুলিশকে ওই তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাতেই পুলিশের আধিকারিকরা ওই হস্টেলে যান। পুলিশ তদন্ত শুরু করে। একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শুক্রবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশ সূত্রের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ছাত্র ম্যানেজমেন্টে বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। প্রসঙ্গত, কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি ল’কলেজে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাদের মধ্যে একজন কলেজেরই প্রাক্তন এবং অপর দু’জন কলেজের পড়ুয়া বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীনী অভিযোগে জানান, গত ২৫ জুন সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশের মধ্যবর্তী সময়কালে তাঁর উপর নির্যাতন চালানো হয়। দুই অভিযুক্তকে পুলিশ ২৬ জুন গ্রেপ্তার করে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। অন্যদিকে, আর এক অভিযুক্তকে ২৭ জুন গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। তারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তরুণীর বয়ানের সঙ্গে কলেজের সিসিটিভি ফুটেজ মিলে গিয়েছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?