সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ১১ জুলাই ২০২৫ ২১ : ২৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: লন্ডন স্কুল অফ ইকনমিক্সে (LSE) সদ্য সমাপ্ত ‘LSE ফেস্টিভাল: ভিশনস ফর দ্য ফিউচার’ অনুষ্ঠানে দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও দারন আসেমগ্লু দু'টি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন, যা ভবিষ্যতের অর্থনীতি ও গণতন্ত্র চর্চার পথে নতুন আলো ফেলেছে। ৯১ বছর বয়সেও স্বচ্ছ চিন্তাশক্তিতে অমর্ত্য সেন তাঁর বক্তব্যে জোর দিলেন ‘নিশ্চয়তার’ বদলে ‘সন্দেহ’ এবং কৌতূহলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করার ওপর, যাতে অর্থনীতি চর্চা একবিংশ শতাব্দীতে আরও আন্তঃবিভাগীয় হয়ে ওঠে। তিনি বলেন, আজকের তথ্যে ভরা পৃথিবীতে কেবল সংখ্যাগত বিশ্লেষণ যথেষ্ট নয়, বরং সমাজ, রাজনীতি, ভূগোল ও মনোবিজ্ঞানের সঙ্গে মিলে অর্থনীতিকে দেখতে হবে। অন্যদিকে, আসেমগ্লু তাঁর বক্তব্যে লিবারাল গণতন্ত্রের বর্তমান সংকটকে ব্যাখ্যা করলেন কঠোর ভাষায়। তাঁর মতে, গণতন্ত্রের মূল স্তম্ভ — কাজ, মর্যাদা ও অংশগ্রহণ — আজ ধসে পড়ছে প্রযুক্তি ও শ্রেণি বিভাজনের চাপের মধ্যে।

তথ্যের যুগে সন্দেহ ও বহুমাত্রিক চিন্তার প্রয়োজন
অমর্ত্য সেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত হবে ছাত্রদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা সন্দেহ করতে, প্রশ্ন করতে শেখে। তিনি বলেন, ‘‘তথ্য যত বাড়ছে, ততই আমাদের চিন্তা একমুখী ও সংকীর্ণ হয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো প্রযুক্তি আমাদের ভাবনাকে নির্ধারিত পথে চালিত করছে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় দরকার বহুমাত্রিক বিশ্লেষণ ও সহযোগিতা।’’ পাঠ্যবইয়ের গণ্ডি ছেড়ে বাস্তব জীবনের অসাম্য, দারিদ্র্য বা সামাজিক ন্যায়ের মতো বিষয়কে বিশ্লেষণ করতে গেলে শুধুমাত্র অর্থনৈতিক পদ্ধতি নয়, প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেরও ব্যাখ্যা, বললেন নোবেলজয়ী।
আসেমগ্লুর হুঁশিয়ারি: ‘লিবারালিজম’ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ
আসেমগ্লুর বক্তব্য ছিল আরও বেশি রাজনৈতিক। তিনি স্পষ্টভাবে বলেন, আজকের লিবারালিজম মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১৯৫০-৭০-এর দশকে ‘ইন্ডাস্ট্রিয়াল-স্টেট কমপ্যাক্ট’ বা রাষ্ট্র-শিল্প যৌথ উদ্যোগে কর্মসংস্থান, শ্রমিক ইউনিয়ন ও সামাজিক নিরাপত্তা তৈরি হয়েছিল — যা গণতন্ত্রের ভিত্তি মজবুত করেছিল। কিন্তু গত তিন দশকে, প্রযুক্তির প্রভাবে (যেমন অটোমেশন, সফটওয়্যার, রোবট) কর্মসংস্থান কমে গেছে। উৎপাদন বাড়লেও শ্রমিকের প্রয়োজন কমে যাওয়ায় শ্রমিক শ্রেণি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়েছে।

শিক্ষিত এলিট বনাম প্রান্তিক জনগোষ্ঠী
আসেমগ্লুর মতে, মধ্যবিত্ত, কলেজ-শিক্ষিত এলিট সমাজ যাঁরা বহুদিন ধরেই উদারনৈতিক চিন্তাধারার পক্ষে, তাঁরাই আজ বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে technocratic নীতির পক্ষপাতী। এই নীতিগুলি যেমন কার্বন কর বা means-tested welfare প্রস্তাব করে — যা প্রান্তিক জনগণের কাছে দূরবর্তী, জটিল ও অপ্রাসঙ্গিক। তিনি বলেন, ‘‘একই মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থতা ডেকে আনে। যারা আমাদের মতো ভাবে না, তাদের অবজ্ঞা করলে তারা আরও প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।’’ এই প্রসঙ্গে তিনি ভারত, তুরস্ক, ব্রাজিলের মতো দেশের উদাহরণ দেন, যেখানে শহরভিত্তিক ‘এলিট’ শ্রেণি ও গ্রামীণ জনগণের মধ্যে সাংস্কৃতিক বিভাজন জনভিত্তির রাজনীতিকে সরিয়ে দিয়েছে এবং পপুলিস্ট শাসকদের উত্থান ঘটিয়েছে।
নতুন সমাধান: কর্মভিত্তিক উদারনীতি
আসেমগ্লু বলেন, ‘‘লিবারালিজমকে বাঁচাতে হলে তা কেবল এলিটদের ‘সহানুভূতির’ ভিত্তিতে নয়, বরং শ্রমিক শ্রেণির স্বশাসনের ভিত্তিতে পুনর্গঠিত করতে হবে।’’ তার জন্য দরকার ভালো কাজ, সম্মানজনক জীবন ও স্থানীয় অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান। তিনি বলেন, প্রযুক্তির নিয়ন্ত্রণ বাজার বা কর্পোরেট হাতে থাকলে, তা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। Microsoft, Google, Nvidia-র মতো শক্তিশালী কোম্পানিগুলি ইতিমধ্যেই AI-কে শ্রম-বিনাশী প্রযুক্তি হিসেবে ব্যবহার করছে। পরিবর্তে দরকার এমন প্রযুক্তি যা মানুষকে সহায়তা করবে, কর্মসংস্থানের বিকল্প নয়। শুধু কলেজ শিক্ষা নয়, বরং প্রযুক্তি-সক্ষম শ্রমিক তৈরির জন্য প্রয়োজন পুনর্গঠিত কমিউনিটি কলেজ, ট্রেনিং সেন্টার ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম।
আরও পড়ুন: সাধারণ স্কলারশিপের টাকা আটকে রেখে মোদির প্রচারে ৫২২% বেশি টাকা ব্যয়ে কেন্দ্রের!
রাজনৈতিক ভিত্তি না থাকলে লিবারালিজম টিকবে না
উভয় নোবেলজয়ীই স্বীকার করেন, গত ৪০ বছরের সামাজিক বিজ্ঞান চর্চার ভুল কেবল কার্যকারিতার (commission) নয়, বরং অবহেলার (omission)ও। প্রযুক্তিগত উন্নয়নের সামাজিক প্রভাব নিয়ে কেন্দ্র-বাম বা কেন্দ্র-ডান রাজনৈতিক দলগুলো ভাবেইনি। এই বিভাজনই লিবারালিজমের মূল ভোটব্যাঙ্ককে বিচ্ছিন্ন করেছে। এই শূন্যতা পূরণে দরকার বহুমাত্রিক, আন্তঃবিভাগীয় উদ্যোগ — যাতে জ্ঞান, বিজ্ঞান ও সম্প্রদায়ভিত্তিক গণতন্ত্রের ভিত আবার শক্ত হয়। অমর্ত্য সেন বলেন, ‘‘সামাজিক ন্যায়ের কোনও মানে হয় না যদি আমরা কেবল নির্দিষ্ট একটি চ্যানেল দিয়ে চিন্তা করি।’’ ভবিষ্যতের দিশা খুঁজতে গেলে দরকার সহাবস্থান, সংলাপ এবং সহযোগিতা — যা কেবল রাজনৈতিক নয়, বৌদ্ধিক ও মানবিকও।
এই দুই অর্থনীতিবিদের কথার মাঝে খুঁজে পাওয়া গেল এমন একটি অভিন্ন সুর — গণতন্ত্র ও অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে তা মানুষের সঙ্গে, বিশেষত শ্রমজীবী মানুষের সঙ্গে যুক্ত করতে হবে, বইয়ের পাতায় নয়, জীবনের বাস্তবতাতেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?