শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সাধারণ জীবনযাপন, ৪৫ বছরে ৪.৭ কোটির মালিক হবেন কীভাবে? কোটিপতি হওয়ার রহস্য ফাঁস করলেন ব্যক্তি

Kaushik Roy | ১১ জুলাই ২০২৫ ১৯ : ৪৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্তমান প্রজন্মের মধ্যে ‘ফিনান্সিয়াল প্ল্যানিং ’ অন্যতম আলোচিত বিষয়। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, শেয়ার বাজারে বিনিয়োগ, আইপিও-তে আবেদন, পারিপার্শ্বিক আয়, এই সবই সফল জীবনের হাতিয়ার। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফোরামে ভাইরাল হয়েছে এক ব্যবহারকারীর পোস্ট। সেই পোস্টে তিনি জানিয়েছেন কীভাবে তাঁর কাকা বিলাসবহুল জীবনযাপন না করেও ৪.৭ কোটির সম্পত্তি গড়ে ৪৫ বছরেই অবসর নিতে পেরেছেন। পোস্টটির লেখক জানান, ‘এই ছিল আমার কাকা। কোনো ঝাঁ-চকচকে চাকরি নয়, ব্যবসাও নয়, স্টক ট্রেডিং তো দূর অস্ত। শুধু একটা সোজাসাপটা চাকরি, যা মাঝারি রকমের বেতন দিত’।

ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর কাকা প্রায় ৩০ বছর ধরে একই ফ্ল্যাটে থাকেন, স্কুটার চালান এবং খুব কমই বেড়াতে যান। তবে এই সাধারণ জীবনযাপনই তাঁকে ধীরে ধীরে অবিশ্বাস্য আর্থিক স্বাধীনতার পথে পৌঁছে দিয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির মূল কৌশল ছিল ধৈর্য ও ধারাবাহিকতা। তিনি ১৯৯৮ সালে প্রতি মাসে ১০,০০০ টাকা এসআইপি ফান্ডে বিনিয়োগ করা শুরু করেন। এরপর বেতনের সঙ্গে তাল মিলিয়ে ‌ধীরে ধীরে সেই টাকার অঙ্ক বাড়াতে থাকেন। প্রথমে ৫০০, পরে ১০০০, ২০০০, এবং তারপরে ৫০০০।

ওই পোস্টে আরও লেখা হয়েছে, ‘৪৫ বছর বয়সে অবসর নেওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি কীভাবে এটা করলেন? কাকা তাঁর ব্যাঙ্কের পাসবুক আমার হাতে তুলে দিয়েছিলেন। সেখানে দেখলাম মোট বিনিয়োগের পরিমাণ ৪.৭ কোটি। আমি অবাক হয়ে গিয়েছিলাম’। জানা গিয়েছে, বর্তমানে ওই ব্যক্তির কাকা ও কাকিমা প্রতি সপ্তাহান্তে কোথাও না কোথাও বেড়াতে যান, কিন্তু তাঁর সন্তানরা এখনও জানেন না বাবা-মার প্রকৃত সম্পদের পরিমাণ কত! এই পোস্টে ইতিমধ্যেই ৯ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে এবং শতাধিক কমেন্ট এসেছে।

কেউ লিখেছেন, ‘ওনার কাছে জীবনের লক্ষ্য স্পষ্ট ছিল। সেটা পূরণ করেছেন। ১০ কোটি না বাঁচিয়ে ৪.৭ কোটি নিয়ে অবসর নিয়েছেন—এটাই তো সার্থকতা’। অন্য একজন বলেছেন, ‘ভালই করেছেন, শুরুতেই সঞ্চয় শুরু করেছিলেন। এখন অন্তত স্বাধীনভাবে জীবন কাটাতে পারছেন’। আরও একজন মজা করে মন্তব্য করেন, ‘আমি বরং ২০-৪০ বছর বয়সে জীবন উপভোগ করব, তার চেয়ে বেশি ৪০-৭০ বছরের শান্তি চাই না। অতিরিক্ত সঞ্চয়ে জীবনের রঙটাই মাটি হয়ে যায়’। এই ঘটনা একদিকে যেমন সঞ্চয়ের গুরুত্ব শেখায়, তেমনই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তাও সামনে আনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া