শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ জুলাই ২০২৫ ১৯ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সমাজকল্যাণ দফতরের মন্ত্রী সঞ্জয় শিরসাটের ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, অন্তর্বাস পরে ঘরে বসে ধূমপান করছেন মন্ত্রী। তাঁর পাশেই একটি বড় ট্রলি ব্যাগ, তাতে ঠাসা নগদ টাকা রয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার ঠিক একদিন আগেই ওই মন্ত্রী আয়কর দপ্তরের নোটিস পেয়েছিলেন। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে আচমকা সম্পদ বৃদ্ধির বিষয়ে আয়কর বিভাগ থেকে নোটিশ দেওয়া হয় দেবেন্দ্র ফড়নবিশ সরকারের মন্ত্রী শিরসাটকে।
शिवसेना शिंदे गुटके मंत्री संजय शिरसाट
— Praveen प्रवीण (@iPraveenK_) July 11, 2025
हाथ में सिगरेट है बगल में बैग में भरा नोट है
वाह क्या भ्रष्टाचार पर चोट है
इनका महाराष्ट्र में भाजपा को सपोर्ट है pic.twitter.com/7tcpzOuXWp
ভিডিওটি প্রকাশ্যে এনেছেন শিব সেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় রাউত লেখেন, 'দেবেন্দ্র ফড়নবিশের জন্য খুব খারাপ লাগছে। আর কত বার চুপ করে বসে দেখবেন নিজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে? অসহায়তার আরেক নাম ফড়নবিশ!'
তাঁর পাশের ব্যাগে টাকা নয়, জামাকাপড় ছিল বলে দাবি করেছেন সঞ্জয় শিরসাট। তিনি বলেছেন, "কেউ একজন আমার নামে আয়কর দফতরে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আমি নোটিশ পেয়েছি। কিছু ভুল করিনি। সময় চেয়ে নিয়েছি, সমস্ত তথ্য দিয়ে উত্তর দেব।"
তবে, শিব সেনা (ইউবিটি)-র আরেক নেতা আদিত্য ঠাকরে আরও এক ধাপ এগিয়ে বলেন, 'এটা শুধু সঞ্জয় শিরসাটের ব্যাপার নয়। এখানে তো অন্তর্বাস পরে বসে আছেন মন্ত্রী, পাশে নগদ টাকার ব্যাগ। এই টাকা কোথা থেকে এল? কে দিল? আর যে ভিডিও-র আগেই আয়কর নোটিস এসেছে, সেই দফতর কি তদন্ত করবে? মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু হবে কি এক্ষেত্রে?"
শিরসাট প্রথমে দাবি করেন, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে তথা সাংসদ শ্রীকান্ত শিন্ডেও নাকি একই ধরনের নোটিস পেয়েছেন। পরে অবশ্য এই মন্তব্য থেকে সরে এসে জানান, তিনি এমন বলতে চাননি। তাঁর কাছে শ্রীকান্তকে নিয়ে কোনও তথ্য নেই।
অন্যদিকে, একটি পুরনো ভিডিওতে শিরসাটকে একটি অনুষ্ঠানে কৌতুকের ঢঙে বলতে শোনা গিয়েছে, "এখন আর কালো টাকা কোনও কাজে লাগে না। আমি নিজে বলছি। টাকা রোজগার করা সহজ, কিন্তু খরচ করা কঠিন হয়ে গিয়েছে।" যা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা। পরে অবশ্য শিরসাট এর প্রেক্ষিতে যুক্তি দেন, তিনি মজার ছলে বলেছিলেন। সেটা নিয়ে এত ভাবার কিছু নেই।
স্যুটকেসের তদন্তে নেমেছে আয়কর দফতর। এই ভিডিও এবং টাকার খবরে অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের শাসকদল বিজেপি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?