শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বুকে চারটি গুলির ক্ষত, আর কী কী মিলল রাধিকা যাদবের ময়নাতদন্তে, বাবার দাবির সঙ্গে মিলছে না অনেক কিছুই

AD | ১১ জুলাই ২০২৫ ১৯ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে যে তাঁর বুকে চারটি গুলির ক্ষতচিহ্ন মিলিছে। কিন্তু এফআইআর-এ দাবি করা হয়েছিল, তাঁকে পিছন থেকে তিনটি গুলি করে হত্যা করা হয়েছে।

সরকারি হাসপাতাল বোর্ডের সদস্য এবং সার্জন ডাঃ দীপক মাথুর জানিয়েছেন, রাধিকাকে চারটি গুলি করা হয়েছে। সবকটি গুলির ক্ষত তাঁর বুকে রয়েছে। ডাক্তার জানিয়েছে গুলিগুলি শরীর থেকে বার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এখন মূল বিতর্কের বিষয় তাঁর বাবার স্বীকারোক্তি। পুলিশের এফআইআর অনুযায়ী, রাধিকার বাবা অভিযুক্ত দীপক যাদব স্বীকার করেছেন যে তিনি তাঁর মেয়েকে পিছন থেকে গুলি করেছিলেন। তবে, ময়নাতদন্তের ফলাফলে দেখা গেছে যে সমস্ত গুলির ক্ষতচিহ্ন শরীরের সামনের দিকে ছিল। এই অসঙ্গতি সন্দেহভাজন ব্যক্তির বর্ণিত ঘটনার ক্রম সম্পর্কে সন্দেহ তৈরি করেছে এবং রাধিকার মৃত্যুর সময় আশেপাশের পরিস্থিতি সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

রাধিকা যাদব। গুরুগ্রামের ২৫ বছর বয়সী প্রতিভাময়ী টেনিস খেলোয়াড় কাঁধে চোট পেয়ে, অ্যাকাডেমি খুলেছিলেন। বৃহস্পতিবার বাবার হাতে খুন হতে হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় দীপক স্বীকার করেছেন মেয়েকে খুন করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, মেয়ে রাধিকার টেনিস অ্যাকাডেমি খুব ভাল চলছিল। তাতেই নানা কটাক্ষ করতে থাকেন পড়শিরা। অনেকেই বলেন, মেয়ের টাকা ভোগ করছেন বাবা। জিজ্ঞাসাবাদের সময় দীপক জানান, কাঁধে আঘাত পাওয়ার পর তার মেয়ে একটি অ্যাকাডেমি খোলেন। কিন্তু দীপক গ্রামের অর্থাৎ ওয়াজিরাবাদের লোকজন তাঁকে নানাভাবে উপহাস করতেন বলে জানিয়েছেন। তিনি মেয়েকে অ্যাকাডেমি বন্ধ করে দিতেও বলেছিলেন। কিন্তু মেয়ে তাতে রাজি হননি কোনওভাবেই। তাঁর দাবি, উপহাস, কটাক্ষে জেরবার হয়েই বেছে নিয়েছেন চরম পদক্ষেপ। 

যদিও, রাধিকার মৃত্যুর পর প্রাথমিকভাবে জানা গিয়েছিল টেনিস খেলার পাশাপাশি ইনস্টাগ্রামে রিল বানানোর প্রতি আসক্তি ছিল তাঁর। এদিনও সেই কারণেই রাধিকার সঙ্গে বচসা হয় তাঁর বাবার।এই বিষয়ে আগেও বাবা-মেয়ের বাদানুবাদ হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তেমনটাই। কী বলা হয়েছে তাতে? বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাধিকার একটি বিশেষ রিল নিয়ে আপত্তি ছিল তাঁর বাবার। 

আরও পড়ুন: 'রক্তের মধ্যে ভাসছে আদরের ভাইঝি', ঠিক তার আগেই যা শুনেছিলেন কাকা, টেনিস খেলোয়াড়ের মৃত্যুতে বড় সত্যি এল সামনে

জানা যাচ্ছে যে সম্প্রতি রাধিকা যাদবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে ইনামুল হক নামে এক যুবকের সঙ্গে বাইকে বসে থাকতে দেখা গিয়েছে।সূত্রের খবর, ওই ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। দীপক যাদব তা মোটেই পছন্দ করেননি। পুলিশের সন্দেহ, বাবা তার মেয়ের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা, রিল তৈরি করা এবং বন্ধুদের সঙ্গে জনসমক্ষে ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় অসন্তুষ্ট ছিলেন।

রাধিকার মৃত্যু প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তাঁর কাকা। জানিয়েছেন, আচমকা তিনি বিকট গুলির শব্দ শোনেন। রাধিকার মৃত্যু যে বাড়িতে ঘটেছে, ওই বাড়িতে নীচের তলায় থাকতেন তাঁর কাকা কুলদ্বীপ যাদব এবং তাঁর পরিবার। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি আচমকা উপরের তলায় বিকট গুলির শব্দ শুনতে পান। শুনেই আর কাল বিলম্ব না করে দৌড়ে যান উপরের  তলায় যেখানে রাধিকারা থাকতেন। গিয়েই তিনি বীভৎস দৃশ্য দেখেন। দেখেন, রক্তের মধ্যে পড়ে রয়েছেন তাঁর আদরের ভাইঝি। ততক্ষণে সব শেষ। রাধিকার দেহ তিনি রান্নাঘরে পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন সেই মুহূর্তে তিনি দেখেন, তাঁর রিভলভারটি অর্থাৎ বন্দুকটি পড়ে ছিল ড্রয়িংরুমে।

আরও পড়ুন: ‘ভারতের ক্ষতি হয়েছে এমন একটি ছবি দেখাক’, অপারেশন সিঁদুর নিয়ে বিদেশী সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ অজিত ডোভালের

কুলদ্বীপের ছেলে পীযুষও গুলির শব্দ পেয়েই দোতলায় ছুটে যান। কুলদ্বীপ এবং পীয়ুস মিলেই রাধিকাকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। পুলিশি জেরায় এসব জানিয়েছেন রাধিকার কাকাই। জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসকরা রাধিকাকে মৃত ঘোষণা করেন। কুলদ্বীপ জানিয়েছেন, তাঁর দাদা দীপক, অর্থাৎ রাধিকার বাবার ৩২ বোরের রিভলবারের লাইসেন্স রয়েছে। দীপকই যে গুলি চালিয়েছেন, সেকথাও জানিয়েছেন তিনি। দীপকের এক ছেলেও আছেন, ধীরজ। তবে ঘটনার সময় ধীরজ বাড়িতে উপস্থিত ছিলেন না, ব্যবসার কাজে বাইরে ছিলেন বলেও জানা গিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া