শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ জুলাই ২০২৫ ১৮ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: লস্কর-ই-তৈয়বা (এলইটি) এবং জইশ-ই-মোহাম্মদের (জেইএম) মতো পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি ভারতের ক্ষতি করা জন্য নেপালকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে পারে বলে সতর্ক করে দিলেন নেপালের রাষ্ট্রপতির উপদেষ্টা সুনীল বাহাদুর থাপা। ৯ জুলাই কাঠমান্ডুতে নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট (NIICE) আয়োজিত একটি উচ্চস্তরের সেমিনারে সুনীল এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের হুমকির মোকাবিলার উপর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। অনুষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেছিলেন।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে ভারতে সন্ত্রাসবাদী হামলার প্রভাব প্রায়শই নেপালের উপর পড়ে। যার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা সার্কের কার্যকারিতা এবং বৃহত্তর আঞ্চলিক সংহতির পথে পাকিস্তানের সন্ত্রাসবাদের সমর্থনকে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন।
সেমিনারে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা এবং ভারতের সঙ্গে সীমান্তে যৌথ টহলদারি। সন্ত্রাস মোকাবিলায় আঞ্চলিক দেশগুলিকেও আহ্বান জানানো হয়েছে। ভারতের সাম্প্রতিক অভিযানকে সীমান্তবর্তী হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী এবং কার্যকর প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে সেমিনারে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মনে করিয়ে দেন যে, আইসি-৮১৪ হাইজ্যাকিং এবং এলইটি-নেতৃত্বাধীন পহেলগাঁও হামলার মতো ঘটনার কারণে নেপাল এখনও ঝুঁকিপূর্ণ। পহেলগাঁওয়ে নিহত ২৬ জন পর্যটকের মধ্যে একজন নেপালের বাসিন্দাও ছিলেন।
ভারত এবং নেপালের মধ্যে ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। সীমান্তের বেশিরভাগ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খুব কম। এই ফাঁকফোকর জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করা আরও সহজ করে তোলে। প্রায়শই তাঁরা তাদের পরিচয় গোপন করার জন্য জাল নেপালি নথি ব্যবহার করে। বছরের পর বছর ধরে, লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো পাকিস্তান-ভিত্তিক সংগঠনের বেশ কয়েকজন সদস্য নেপাল হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ, ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি-৮১৪ হাইজ্যাক। কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল। অপরাধীরা অস্ত্র নিয়ে ওঠার পর- কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় গুরুতর ত্রুটি প্রকাশ পেয়েছিল।
প্রসঙ্গত, গত ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযানে ভারত নির্ভুল হামলা চালিয়ে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের সদর দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ধ্বংস করে দিয়েছিল। এই দু’টি সন্ত্রাসী গোষ্ঠী ভারতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে, ২০০১ সালে সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলা।
লস্কর-ই-তইবার একটি শাখা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। দক্ষিণ কাশ্মীরের মনোরম রিসোর্ট শহরে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?