শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এত টাকার লোভ! সদ্যোজাতকে ৫০ হাজার টাকায় বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মা, তারপর যা হল…

Kaushik Roy | ১১ জুলাই ২০২৫ ১৭ : ৫৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আসামে ঘটে গেল এক বিস্ফোরক ঘটনা। শিবসাগর সিভিল হাসপাতালে এক ২২ বছরের অবিবাহিত যুবতী মা সদ্যোজাত সন্তানকে মাত্র ৫০,০০০ টাকায় বিক্রি করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। ঘটনার জেরে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মীরা সদ্যোজাত বিক্রির খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই শিশুটির মা ও তাঁর মাকে বোঝানোর চেষ্টা করেন। তাঁদের বারংবার বোঝানো হয় যাতে তাঁরা শিশুটিকে বিক্রি না করেন।

কিন্তু তাঁদের সমস্ত অনুরোধ অগ্রাহ্য করে শেষমেশ শিশুটিকে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। জানা গিয়েছে, ৫০ হাজার টাকার বিনিময়ে চারাইদেউ জেলার সাপেখাতি এলাকার এক সন্তানহীন দম্পতির কাছে ওই সদ্যোজাতকে বিক্রি করে দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই সন্তানহীন দম্পতির কাছ থেকে ইতিমধ্যেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। চারাইদেউ জেলার সাপেখাতি এলাকার বাসিন্দা হলেও তাঁরাও পুলিশের হাতে আটক হয়েছেন। এই ঘটনায় সাপেখাতি ও শিবসাগর—দুই জায়গা থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৫ অভিযুক্তকে।

আরও পড়ুন: বাঁশবেড়িয়ার পর এবার কোন্নগর, কুমির আতঙ্কে গঙ্গায় স্নানই বন্ধ করে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা

 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিবসাগরের কিছু আশাকর্মীর একটি চক্র এই চোরাচালানে যুক্ত। সন্দেহ করা হচ্ছে, এই ধরণের শিশু বিক্রির ঘটনার সঙ্গে আগেও যুক্ত ছিল অভিযুক্তরা। পুলিশের এক সূত্র জানিয়েছে, ‘এই ঘটনার পেছনে একটি বড়সড় মানবপাচার চক্র কাজ করছে, যারা আগেও একাধিক শিশুকে বেআইনিভাবে বিক্রি করেছে বলে আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে’। শিবসাগর জেলা শিশু সুরক্ষা দপ্তর ইতিমধ্যেই শিবসাগর থানায় একটি এফআইআর দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং শিশু পাচার চক্রের মূল অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আশাকর্মীদের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীদের দাবি, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনকে। উল্লেখ্য, গত জুন মাসে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া এলাকার লেনিন নগরে ইদের সকালে পরিত্যক্ত ডোবার পাশে প্লাস্টিক জড়ানো সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সঙ্গে সঙ্গেই ওই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে পরিত্যক্ত ডোবা সংলগ্ন এলাকার বাসিন্দারা কান্নার আওয়াজ শুনতে পান। অনেকেই প্রথমে ভাবেন হয়ত বেড়ালের বাচ্চা ডাকছে। তবুও কৌতুহল হয়। ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাস পাতার আড়াল থেকে বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া একটা কিছু। কান্নার শব্দ আসছিল ওই প্যাকেট থেকেই। প্লাস্টিক খুলতেই সদ্যোজাত কন্যা সন্তানের দেখা মেলে। স্থানীয়রা তড়িঘড়ি কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ভর্তি করা হয় শিশু বিভাগে। শিশুর সুরক্ষা ও মানবিক মূল্যবোধের এই বিপর্যয়কর ঘটনা নিয়ে তদন্ত এখনও চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া