শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ জুলাই ২০২৫ ১৬ : ২৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ‘অপারেশন সিন্দুর’-এর ভূয়ষী প্রশংসা করছেন। তিনি বলেন, ভারতের জন্য এই অভিযান একটি গর্বের মুহূর্ত। ভারতের ক্ষতির বিষয়ে বিদেশী সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলির দাবিকে উড়িয়ে দিয়ে তাঁর চ্যালেঞ্জ, ‘ভারতীয় সম্পত্তি ধ্বংসের একটিও ছবি দেখাক তারা’।
শুক্রবার আইআইটি মাদ্রাসের ৬২তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোভাল। সেখান বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, “২৩ মিনিটের এই অভিযানে সীমান্ত থেকে দূরে পাকিস্তানের ভfতরে ঠিক নয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল।“ অভিযানটি কতটা নিখুঁত ছিল তার বর্ণনা দিতে গিয়ে ডোভাল বলেন, “আমরা একটি হামলা লক্ষ্যভ্রষ্ট হয়নি। অন্য কোথাও আঘাত হানা হয়নি।“
#WATCH | Chennai, Tamil Nadu | Speaking on Operation Sindoor, at IIT Madras, NSA Ajit Doval slams the foreign media for their reportage on the operation.
— ANI (@ANI) July 11, 2025
"Foreign press said that Pakistan did that and this...You tell me one photograph, one image, which shows any damage to any… pic.twitter.com/v13Pr8RuRf
অপারেশন সিঁদুরের পর বিদেশী সংবাদমাধ্যমগুলি দাবি করেছিল, এই অভিযানের পর ভারতে ধ্বংসলীলা চালিয়েছে পাকিস্তান। সেই প্রতিবেদনগুলিকে উল্লেখ করেই সংবাদমাধ্যমগুলিকে এর পরেই এক হাত নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন,”আমাকে ভারতীয়দের ক্ষতির একটি ছবিও দেখান- এমনকি একটি ভাঙা কাচের টুকরো দেখান।“ ডোভাল আরও বলেন, “তারা এইসব লিখেছে, নিউ ইয়র্ক টাইমস... এবং প্রকাশ করেছে.. ছবিগুলিতে ১০ মে-এর আগে এবং পরে পাকিস্তানের মাত্র ১৩টি বিমান ঘাঁটি দেখানো হয়েছে, তা সে সারগোধা, রহিম ইয়ার খান, চাকলালা যা-ই হোক... আমি কেবল আপনাদের বলছি যে বিদেশী মিডিয়া ছবির ভিত্তিতে যা প্রকাশ করেছে... আমরা তা করতে সক্ষম (পাকিস্তানি বিমান ঘাঁটির ক্ষতি)।“

তিনি উল্লেখ করেন, “আমরা যে পরিমাণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছি তাতে আমরা গর্বিত। অভিযানটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল এবং সীমান্তবর্তী এলাকার কাছাকাছি কোথাও ছিল না, বিদেশী মিডিয়া যা বলেছে হয়েছে ঠিক তার উল্টোটা।“
গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। প্রত্যাঘাতে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুলিকে ধ্বংস করা। সেই উদ্দেশ্য সফল হয় ভারতের। ভারতীয় সেনার তিন বাহিনীর যৌথ অভিযানে ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। যার মধ্যে ছিল, বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সদর দপ্তর এবং মুরিদকের লস্কর-ই-তইবা (এলইটি)-র মূল ঘাঁটি।
আরও পড়ুন: রতন টাটার সংস্থা কর্মীদের বেতন বৃদ্ধি করবে কবে? বড় ঘোষণা করলেন টিসিএস-এর আধিকারিক
জবাবে, পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা আক্রমণের চেষ্টা করে। পাকিস্তানের সবক’টি হামলা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। এর পাল্টা হামলাও চালায় ভারত। যার পরিণাম, ১১টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের। এই অভিযানটি ভারতের সাম্প্রতিক বড় অভিযানগুলির মধ্যে একটি ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?