শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ জুলাই ২০২৫ ১৬ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক ঝামেলা, স্বামী-স্ত্রীর তুমুল তর্কাতর্কি-ঝড়গা, যা থামাতে এসেছিলেন তাঁদের বৌদি। কিন্তু বচসা আরও বেড়ে যায়। এরপরই ঘরে রাখা একটি ত্রিশূল ছুড়ে মারেন বৌদি। এতে দেওর রক্ষা পেলেও প্রাণ হারায় ১১ মাসের শিশু। ঘটনাটি ঘটেছে পুনে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের কেদগাঁওয়ের আম্বেগাঁও পুনর্বাসন কলোনিতে। মৃত শিশুটির নাম অবধূত মেংওয়াড়ে।
পুলিশ জানিয়েছে যে, মৃতের মা পল্লবী মেংওয়াড়ে এবং তাঁর স্বামী শচীন মেংওয়াড়ে-র মধ্যে তীব্র তর্ক-বিতর্কের সময় এই ঘটনা ঘটে। ঝগড়ার সময়, পল্লবী একটি ত্রিশূল তুলে নিয়ে তার শ্যালক নিতিন মেংওয়াড়ে-কে আক্রমণ করার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করেন শচিনের ভাই নীতিন ও তাঁর স্ত্রী ভাগ্যশ্রী।
ঝামেলা চলাকালীন পল্লবী হঠাৎই একটি ত্রিশূল তুলে নেন হাতে, অভিযোগ, তা দিয়ে নীতিনকে মারার চেষ্টা করেন। সেই মুহূর্তে নীতিনের কোলে ছিল তাঁর ১১ মাসের অবধূত। নীতিন নিজেকে বাঁচাতে গিয়ে সরে গেলে ত্রিশূল সোজা গিয়ে লাগে শিশুটির মাথায়। রক্তে ভেসে যায় ঘর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আহমেদনগর থানার সিনিয়র ইন্সপেক্টর নারায়ণ দেশমুখ জানিয়েছেন, পল্লবী ও শচিন মেংগওয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পল্লবী, শচিন এবং নীতিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আধিকারিকরা।
পুলিশের সন্দেহ, ঘটনার পরে ঘরের রক্ত মুছে ফেলা হয় এবং ত্রিশূলটি ধুয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন পল্লবী বা পরিবারের কেউ। ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। কী কারণে এত বড় আকার নিল সামান্য ঝগড়া, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলায় টেলি মেন্টাল পরিষেবা:
এবার টেলি মেন্টাল পরিষেবা চালু হল রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে। মোবাইল ফোনের মাধ্যমেই মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। এমনকি মানসিক রোগীদের চিকিৎসা পরিষেবা ও দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । এই নম্বরে ফোন করলেই মানসিক রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সরাসরি মিলবে। একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে টোল ফ্রি নম্বরটি হল- ১৮০০৮৯১৪৪১৬
এই নম্বরে ফোন করলেই আপনি সরাসরি কথা বলতে পারবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। ফোনের মাধ্যমেই রোগীর বিবরণ ও সমস্ত সমস্যার কথা বললে চিকিৎসকেরা চিকিৎসার পরামর্শর পাশাপাশি ওষুধ পর্যন্ত দেবেন। প্রয়োজনে নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তির পরামর্শ এবং কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে হবে সেই সমস্ত বিষয়ে তথ্য দেওয়া হবে এই পরিষেবার মাধ্যমে।
রাজ্য জুড়ে টেলি মেডিসিন পরিষেবা ব্যাপক হারে সাফল্য পেয়েছে। এখন টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে বহু রোগী উপকৃত হচ্ছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?