শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৬ : ১৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ পিরিয়ডের দিনগুলিতে কম-বেশি সব মেয়েদেরই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। ঋতুস্রাবের সময়ে দুর্বলতা, পেটে যন্ত্রণা, মেজাজ হারানো, এই ধরনের সমস্যায় ভোগেন না এমন মহিলা বিরল। মাসের পর মাস এই সমস্যা সামলেই চলে জীবন। অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই মুঠো মুঠো ওষুধ খেতে বাধ্য হন। কিন্তু দীর্ঘদিন এই ধরনের ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক। বরং ভরসা রাখুন একটি পানীয়র উপর। পিরিয়ডে পেটের যন্ত্রণায় এই পানীয় পান করলে দারুণ উপকার পাবেন। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন সেই পানীয়-
এক কার গরম জলে এক চিমটে দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। পিরিয়ডের সময়ে এই পানীয় খেলে উপকার পাবেন। এছাড়াও প্যানে কয়েক টুকরো দারচিনি ও আদা কুচি দিন।দুই গ্লাস জল দিয়ে ফোটাতে থাকুন। জল ফুটে এক গ্লাস পরিমাণ হয়ে গেলে তা ছেঁকে রোজ সকালে খালি পেটে পান করুন। ওভারিয়ান সিস্ট হওয়াকে রোধ করে এই পানীয়। দারচিনি ও আদা পিরিয়ডের চক্রকে স্বাভাবিক রাখে, পিরিয়ডের ব্যথাকে কমায়। ফলে ওভারি সিস্টের সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। মাথাব্যথা বা সর্দি-কাশিতে আদা চা বেশ কার্যকরী। পিসিওডির সমস্যা নিয়ন্ত্রণেও আদা চা দারুণ কাজ করে। চাইলে এই পানীয়র সঙ্গে মিশিয়ে নিতে পারেন এক চামচ মধু। সুফল পাবেন।
দারুচিনিতে প্রদাহ-বিরোধী উপাদান রয়েছে যা ব্যথা কমাতে সাহায্য করে। এটি পিরিয়ডের ব্যথা কমাতে একটি প্রাকৃতিক উপায় হতে পারে। দারুচিনি প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা কমাতে পারে, যা পিরিয়ডের ব্যথার জন্য দায়ী। প্রোস্টাগ্ল্যান্ডিন হল এক ধরনের লিপিড যা জরায়ুর সংকোচন এবং প্রদাহ সৃষ্টি করে, যার ফলে ব্যথা হয়। এছাড়াও এটি শরীরে এন্ডোরফিন নিঃসরণে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকে বাড়ায়, যা ঋতুস্রাবের ব্যথা কমাতে সহায়ক। দারুচিনির সুগন্ধ মেজাজ ভাল রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা পরোক্ষভাবে পিরিয়ডের ব্যথা কমায়।

এছাড়াও পিরিয়ডের সময়ে বিভিন্ন ধরনের হার্বাল চা পান করলে স্বস্তি পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডের ব্যথা কম করার জন্য দুধ ছাড়া আদা, গোলমরিচ দেওয়া চা পান করতে পারেন। একইসঙ্গে বিশেষজ্ঞদের মতে, কয়েকটি টিপস অবলম্বন করলেও পিরিয়ডের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। যেমন নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। তবে ব্যথা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময়ে পিরিয়ডের ব্যথার নেপথ্যে অন্য কোনও বড় রোগও থাকতে পারে।
অনেক সময়ে 'পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম' হলে ঋতুস্রাব চলাকালীন যন্ত্রণা হতে দেখা যায়। অস্বাস্থ্যকর ডায়েট ও অনিয়মিত লাইফস্টাইল ওভারিয়ান সিস্টের অন্যতম কারণ। এই সমস্যাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর আগে ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়াও অত্যন্ত জরুরি। ওটস, ব্রাউন রাইস, মসুর ডাল, সূর্যমুখী বীজ, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড প্রভৃতি ফাইবারের দুর্দান্ত উৎস। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার ডায়েটে রাখলে পিসিওএসের সমস্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এই রোগ থেকে রেহাই পেতে কার্ডিয়ো সবচেয়ে উপযোগী। রোজ সকালে ২০ মিনিট জোরে হাঁটুন, জগিং ও সাইক্লিং করতে পারেন। সাঁতারও খুব ভাল উপকার দেয়। সঙ্গে ফ্রি-হ্যান্ড ব্যায়াম করুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?