শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নাম? বিধানসভা নির্বাচনের আগে নয়া নির্দেশিকা প্রকাশ কমিশনের, কীভাবে তালিকায় জুড়বেন নাম? 

Kaushik Roy | ১১ জুলাই ২০২৫ ১৫ : ৪৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভোটার কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যা ভোটাধিকার প্রয়োগের অধিকার দেয়। তবে অনেক সময় বিভিন্ন কারণবশত কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে নোটিশ ছাড়াই মুছে যেতে পারে। যদি কারওর সঙ্গে এমনটা ঘটে থাকে, তবে চিন্তার কিছু নেই—এখন ঘরে বসেই ফের নিজের নাম তালিকায় যুক্ত করা সম্ভব। নির্বাচন কমিশন অনলাইনে ও অফলাইনে দু’ভাবেই নাগরিকদের এই সমস্যার সমাধান করতে সহায়তা করছে। ভোটার তালিকায় নাম ফের যোগ করতে হলে অনলাইনেও করা সম্ভব।

কীভাবে নাম যোগ করবেন? 

1. প্রথমে ভিজিট করুন [National Voter Service Portal (NVSP)](https://voters.eci.gov.in/)
2. ‘Register Complaint’ অথবা ‘Share Suggestion’ সেকশনে যান।
3. নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
4. ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়ার বিষয়ে অভিযোগ ফর্ম পূরণ করুন ও সাবমিট করুন।

 

অফলাইনে নাম যোগ করার প্রক্রিয়া: 


1. নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে কল করুন: ১৯৫০
2. নিজের এলাকার বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন।
3. Form 6 পূরণ করুন নাম অন্তর্ভুক্তির জন্য।
4. ফর্মের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি এবং বৈধ পরিচয়পত্র/ঠিকানার প্রমাণপত্র জমা দিন।

 

একই শহরে থেকে ভোটার কার্ডে ঠিকানা বদলের প্রক্রিয়া:

 

Form 7 পূরণ করুন পুরনো তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য।
নতুন ঠিকানার প্রমাণপত্র ও পরিচয়পত্র সংযুক্ত করুন।
নিজের এলাকার BLO-র কাছে ফর্ম জমা দিন।

 

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে একাধিক নয়া নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম থাকা অত্যন্ত জরুরি, কারণ গণতন্ত্রে অংশগ্রহণ করতে হলে ভোটার তালিকায় নাম থাকা আবশ্যিক। নির্বাচন কমিশন জানাচ্ছে, আগেভাগে যাবতীয় তথ্য যাচাই করে প্রয়োজনে সংশোধনের জন্য সকলের এগিয়ে আসা উচিত। তবে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশন জানিয়েছে, যারা ১৯৮৭ সাল থেকে ২০০২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের ডিক্লারেশন ফর্মে সেটা চিহ্নিত করে দিতে হবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে পাল্টা আক্রমণ করেছে রাজনৈতিক দলগুলি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া