শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৫ : ৪৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ দিনের যে কোনও সময়ে এক চুমুকেই আসে এনার্জি, দূর হয় যাবতীয় ক্লান্তি। অনেকেরই সর্বক্ষণের সঙ্গী কফি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলির মধ্যে কফি অন্যতম। ভারতেও এর জনপ্রিয়তা নেহাত কম নয়। ঘুম থেকে উঠে কফির গন্ধ না পেলে যেন দিনটাই বৃথা! অনেকেই এমনটা মনে করেন। কেউ ব্ল্যাক কফি খেতে ভালবাসেন, কারওর পছন্দ দুধ কফি। কিন্তু বেশি কফি পান করা ভাল নয়, অনেক সময়েই এমন পরামর্শ শোনা যায়। তবে শুধু মনই ভাল করাই নয়, কফির স্বাস্থ্যগুণও প্রচুর। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কফির বহুমুখী উপকার রয়েছে। এমনকী নিয়মিত এই পানীয় পান করলে কমতে পারে বয়স, সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই চমকে দেওয়া তথ্য।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, প্রতিদিন কফি পানের অভ্যাস মহিলাদের দীর্ঘায়ু এবং সুস্থ বার্ধক্যে পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।গত ৩০ বছর ধরে প্রায় ৫০,০০০ মহিলার উপরে এই গবেষণায় চালানো হয়। যেখানে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে
গবেষকরা দেখতে পেয়েছেন, কফি মস্তিষ্কের তীক্ষ্ণতা, মনের জোর বাড়ায়, দীর্ঘস্থায়ী একাধিক জটিল রোগ থেকে দূরে রাখে। মধ্যবয়সে অর্থাৎ ৪৫ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে যাঁরা নিয়মিত ক্যাফেইনযুক্ত কফি পান করেছেন তাঁদের সুস্থভাবে বার্ধক্যে পৌঁছনোর সম্ভাবনা বেশি। অর্থাৎ ৭০ বছর বা তার বেশি বয়সে কোনও গুরুতর দীর্ঘস্থায়ী রোগ, স্মৃতিশক্তির সমস্যা বা শারীরিক অক্ষমতা ছাড়াই জীবনযাপন করতে পেরেছেন।

গবেষণায় এও দেখা গিয়েছে সঠিক পরিমাণে কফি খেলেই মহিলারা বিভিন্ন ধরনের রোগ দূরে রাখতে পারেন। ওই গবেষণায় মহিলাদের গড় দৈনিক ক্যাফেইন গ্রহণের পরিমাণ ছিল প্রায় ৩১৫ মিলিগ্রাম। অর্থাৎ গবেষকদের মতে, প্রতিদিন এক থেকে দেড় কাপ কফি পান সুস্থ বার্ধক্যের সম্ভাবনা ২ থেকে ৫ শতাংশ বাড়িয়ে দেয়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট দেহকোষের ক্ষতি এবং প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষকরা মনে করছেন, ক্যাফেইন ছাড়াও কফিতে থাকা অন্যান্য বায়োঅ্যাক্টিভ সুস্থতায় গুরুত্বপূর্ণ সদর্থক ভূমিকা পালন করে। যদিও গবেষণায় নির্দিষ্ট সময় নিয়ে বিশদে বলা হয়নি, তবে সকালে কফিপানের উপরে জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ক্যাফেইন বার্ধক্য রোধ করে এবং কোষের ক্ষতি হওয়া আটকাতে সহায়তা করে। এই গবেষণাটি ইস্টের উপর করা হয়েছিল যা মানুষের কোষের সঙ্গে গুরুত্বপূর্ণ মিল রয়েছে। গবেষকরা দেখেছেন যে ক্যাফেইন ডিএনএ মেরামত এবং স্ট্রেস প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। যদিও মানুষের মধ্যে এই প্রভাবগুলি নিশ্চিত করার জন্য আরও গবেষণা প্রয়োজন। তবে এই গবেষণাটি ইঙ্গিত দেয় যে আপনার প্রতিদিনের কফি কয়েকটি বেশ পুরনো এবং শক্তিশালী কোষীয় প্রতিরক্ষা চালু করতে পারে।
কফিকে শুধুমাত্র একটি পানীয় হিসেবে বিবেচনা করলে হবে না। কফি হল অ্যান্টিঅক্সিড্যান্ট-এর ‘পাওয়ার হাউস’ যা মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। কফিতে থাকে ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফিন। কফি খেলে বিজ্ঞানসম্মত ৬টি উপকারিতা পাওয়া যায় যার ফলে কফির চাহিদা উত্তরোত্তর এত বৃদ্ধি পাচ্ছে।
কফি খাওয়া উপকারী হলেও চিনি দিয়ে কফি খাওয়া একেবারেই উপকারী নয়। সকালে বা বিকেলে কফি খাওয়ার চেষ্টা করবেন, রাতে কফি খাওয়া এড়িয়ে চলবেন। অতিরিক্ত কফি খেলে স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?