শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১১ জুলাই ২০২৫ ১৭ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে বিধ্বস্ত হিমাচল প্রদেশের নানা প্রান্ত, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেও মানবতা ও প্রাণের মর্মান্তিক টান ছুঁয়ে গেল এক নিঃশব্দ নায়কের কাহিনি—এক কুকুর, যার তীক্ষ্ণ সজাগতা ৬৭ জন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। গত ৩০ জুন রাত গভীর হওয়ার পর, মধ্যরাত থেকে ১টার মধ্যে হিমাচল প্রদেশের মান্ডি জেলার ধরমপুর এলাকার সিয়াথি (Siyathi) গ্রামে ঘটে এই নাটকীয় ঘটনা। স্থানীয় বাসিন্দা নরেন্দ্র ঘুমাচ্ছিলেন, হঠাৎ তাঁর কুকুরটির তীব্র ও অস্বাভাবিক চিৎকারে তিনি জেগে ওঠেন।

দ্বিতীয় তলায় ঘুমন্ত অবস্থায় থাকা কুকুরটি হঠাৎ করেই তীব্র ভাবে ঘেউ ঘেউ করতে থাকে। নরেন্দ্র জানালার দিকে তাকিয়ে দেখেন, তাঁর বাড়ির দেওয়ালে বড় ফাটল ধরেছে এবং জল ঢুকতে শুরু করেছে। বিষয়টি বুঝেই নরেন্দ্র সঙ্গে সঙ্গে নিচে নেমে পরিবারের সদস্যদের জাগান এবং সঙ্গে কুকুরটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু সেখানেই থেমে থাকেননি। গ্রামে ছুটে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মানুষকে জাগাতে থাকেন এবং অনুরোধ করেন বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। কয়েক মিনিটের মধ্যেই বিশাল ধস নামে সিয়াথি গ্রামে, গুঁড়িয়ে দেয় প্রায় ১২টি বাড়ি। এখন কেবল চার-পাঁচটি বাড়িই দৃশ্যমান, বাকিগুলো কাদামাটির নিচে চাপা পড়ে গেছে।
আরও পড়ুন: আইটেম ডান্স দেখেই 'দাঁড়িয়ে' গেল সাপ! ভাইরাল ভিডিও
নরেন্দ্রর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তাঁর কুকুরের সময়োপযোগী সংকেত ৬৭ জন মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। এই ধস ও বন্যা কেবল সিয়াথিতেই সীমাবদ্ধ নয়। হিমাচল প্রদেশ জুড়ে ২০ জুন থেকে শুরু হওয়া টানা বর্ষণে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে ২২৫টি বাড়ি, ৭টি দোকান, ২৪৩টি গবাদিপশুর শেড, ৩১টি গাড়ি ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ২১৫টি গবাদিপশু এবং ৪৯৪ জন মানুষকে উদ্ধার করা হয়েছে।
হিমাচল প্রদেশ স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) জানিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ২৪৩টি রাস্তা বন্ধ ছিল, যার মধ্যে ১৮৩টি শুধুই মান্ডি জেলায়। ২৪১টি বিদ্যুৎ ট্রান্সফর্মার ও ২৭৮টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৫৭২ কোটি টাকা বলা হলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকৃত ক্ষতি প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে। এখনও পর্যন্ত বর্ষার দাপটে ৭৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে ধস, হড়পা বান বা মেঘভাঙার মতো প্রাকৃতিক দুর্যোগে। আহত হয়েছেন অন্তত ১২১ জন। এদিকে, রাজ্যের আবহাওয়া দফতর ১০ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। দুর্যোগের আশঙ্কা এখনো কাটেনি—হিমাচল প্রদেশ আজও আতঙ্কে দিন গুনছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?