শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রান্নাঘরে আর্থ্রাইটিসের 'অব্যর্থ' ওষুধ! ছোট্ট এই দানার গুণেই মিলবে শরীরের যাবতীয় ব্যথা-বেদনা থেকে স্বস্তি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৫ : ০৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ভাজা-ভুজি থেকে তরকারি, বাঙালির নিরামিষ রান্নায় কালোজিরের অবদান অনস্বীকার্য। আমিষ রান্নাতেও রয়েছে এর বহু ব্যবহার। তবে শুধুই স্বাদবর্ধক নয়, কালোজিরের স্বাস্থ্য উপকারিতাও প্রচুর। প্রতি গ্রাম কালোজিরেতে রয়েছে নিয়াসিন, প্রোটিন, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কপার, জিঙ্ক, ফেলাসিন। প্রাচীন যুগ থেকে কালোজিরেকে মহাঔষধি হিসাবে দেখা হয়। 

কালোজিরের তেল জয়েন্টের ব্যথা, বাত এবং পিঠের অস্বস্তির জন্য সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক প্রতিকারগুলির মধ্যে একটি। নাইজেলা স্যাটিভাতে সক্রিয় যৌগ থাইমোকুইনোন সমৃদ্ধ কালোজিরের তেল শক্তিশালী প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ। গবেষণায় দেখা গিয়েছে যে এটি দীর্ঘস্থায়ী ব্যথা, তরুণাস্থি ভাঙ্গন এবং জয়েন্ট শক্ত করতে কার্যকরী ভূমিকা পালন করে। 

 

আরও পড়ুনঃ ফুচকা, আলুকাবলির সঙ্গে তো দিব্যি খান! শুধু স্বর্গীয় স্বাদ নয়, স্বাস্থ্যগুণে অতুলনীয় এই জলের এত উপকারিতা জানতেন?

 

কালোজিরের তেল জয়েন্টের ফোলাভাব কমাতে, গতিশীলতা উন্নত করতে এবং তরুণাস্থি ক্ষয় থেকে রক্ষা করতে সাহায্য করে। অস্টিওআর্থারাইটিস, ক্ষয়জনিত হাঁটুর ব্যথা, অথবা পিঠের নিচের অংশ শক্ত হয়ে যাওয়ার সমস্যাতেও নিয়মিত কালোজিরের তেল লাগালে উপকার পাবেন। 

সাম্প্রতিক ক্লিনিকাল গবেষণা আর্থ্রাইটিস এবং জয়েন্টের সমস্যার চিকিৎসায় কালোজিরের থেরাপিউটিক সম্ভাবনার জোর দিয়েছে। এটির সক্রিয় যৌগ থাইমোকুইনোনের প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য রয়েছে যা অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি উপশম করতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের নিয়ে একটি গবেষণায় দেখা গেছে যে আট সপ্তাহ ধরে যারা ওষুধের সঙ্গে প্রতিদিন ১ হাজার মিলিগ্রাম কালোজিরা খেয়েছেন তাঁদের রোগের ভয়াবহতা এবং ব্যথার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। শুধু কালো জিরেই নয়, এর তেলও শারীরিক নানা সমস্যা সমাধানে কাজে আসে। ক্রনিক মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা থাকলে কালো জিরের তেল কপালে মালিশ করলে আরাম পাওয়া যায়।

এছাড়াও কালোজিরের আরও অনেক উপকারিতা রয়েছে। সর্দি-কাশি রুখতে কালো জিরে দিয়ে ঘরোয়া চিকিৎসা নতুন কিছু নয়। একটি পরিষ্কার কাপড়ে কালো জিরে জড়িয়ে তা নাকের কাছে নিয়ে গিয়ে বড় করে শ্বাস টানুন কিছু ক্ষণ ধরে। এর ঝাঁজ বুকে জমে থাকা শ্লেষ্মাকে টেনে বার করতে সাহায্য করে। নাক বন্ধের সমস্যাতেও ঘরোয়া এই উপায়ের জুড়ি মেলা ভার।

অ্যান্টিঅক্সিড্যান্ট পরিপূর্ণ কালোজিরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কালোজিরের দানা থেকে তৈরি তেল কোলেস্টোরেল কমাতে পারে এবং দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এই দানা। কালোজিরে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব ভাল কাজ। এমনকী গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসার প্রতিরোধেও কালোজিরে কার্যকরী ভূমিকা পালন করে।

ক্রনিক পেটের সমস্যায় কাজে আসে এই মশলা। কালো জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন। এ বার আধ কাপ ঠান্ডা করা দুধে এই কালো জিরে এক চিমটে মিশিয়ে খালিপেটে খান প্রতি দিন। দুধ ঠান্ডা হওয়ায় বদহজমও হবে না, উল্টে পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে কালো জিরের দৌলতে।

শ্বাসকষ্টের সমস্যা হঠাৎ মুশকিলে ফেললে সব সময় চিকিৎসকের সরণ নেওয়ার অবস্থা থাকে না। অনেক সময় হাতের কাছে মজুত থাকে না দরকারি ওষুধও। কালো জিরে রাখুন কাপড়ে জড়িয়ে। এ বার নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকুন এর। শ্বাসকষ্টের কষ্ট থেকে সাময়িক মুক্তি দিতে পারে এই ঘরোয়া উপায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া