শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়: কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট

SG | ১১ জুলাই ২০২৫ ১৫ : ৩৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কমিশন হঠাৎ করে ভোটারদের নানান নথি জমা দিতে বলায়, একে বাস্তবসম্মত না বলে মন্তব্য করেছে আদালত। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কমিশনের ২৪ জুনের নির্দেশে আইনি বৈধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। ওই নির্দেশে কমিশন জানায়, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী এই বিশেষ সংশোধন চালু করা হচ্ছে।

“নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব ভোটারের নয়” 
আরজেডি সাংসদ মনোজ ঝার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল আদালতে বলেন, নির্বাচন কমিশন ভোটারদের ওপর নাগরিকত্ব প্রমাণের বোঝা চাপাচ্ছে। “আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আগে কমিশনের হাতে এমন প্রমাণ থাকতে হবে যাতে বোঝা যায় আমি ভারতীয় নাগরিক নই”, তিনি বলেন। সিব্বল আরও জানান, আধার, রেশন কার্ড, এমএনআরইজিএ জব কার্ড, ভোটার আইডি কার্ডের মতো সাধারণ নথিগুলোকেও কমিশন বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করছে না। এতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন।

আধার কেন অগ্রহণযোগ্য?
বিচারপতি বাগচী কমিশনের পক্ষ থেকে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে অগ্রহণযোগ্য বলায় প্রশ্ন তোলেন। “আপনারা যেসব নথি গ্রহণ করছেন, সেগুলোও তো নাগরিকত্ব প্রমাণ করে না”, বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের এক্তিয়ারের বাইরের বিষয়—এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ।

নির্বাচনের আগে এই তৎপরতা কেন?
বিচারপতি ধুলিয়া বলেন, নির্বাচনের এত কাছাকাছি সময় এই বিশাল পরিসরের কাজ বাস্তবসম্মত নয়। “একজন ভোটারের নাম তালিকা থেকে কেটে দিলে তাকে আপিল করতে হবে। এই প্রক্রিয়া চলাকালীন সে হয়তো আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হারাবে”, তিনি মন্তব্য করেন। অ্যাডভোকেট অভিষেক মনু সিংভিও যুক্তি দেন, “এই ধরনের বৃহৎ পরিসরের কাজ নির্বাচন থেকে আলাদা করে করা উচিত।”

আরও পড়ুন: ধর্ম ও জাত পরিচয় ছাড়াই সন্তানদের বড় করে তোলার পক্ষে সওয়াল আদালতের

“৩০ দিনের মধ্যে এই কাজ কীভাবে সম্ভব?”
বিচারপতি বাগচী বলেন, “যে দেশে সেন্সাস করতে এক বছর লাগে, সেখানে ৩০ দিনের মধ্যে ভোটার যাচাই কীভাবে হবে?” তাঁর আশঙ্কা, বহু নাম খসড়া তালিকায় বাদ পড়বে এবং সে ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকলেও এত অল্প সময়ে তা করা কঠিন।

নির্বাচন কমিশনের সাফাই
কমিশনের পক্ষে অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী জানান, ইতিমধ্যেই ৫ কোটিরও বেশি ফর্ম জমা পড়েছে এবং আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। “কোনও প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার কোনও উদ্দেশ্য কমিশনের নেই”, বলেন তিনি।

আদালতের নির্দেশ
শেষে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড ও রেশন কার্ড যেন এই বিশেষ সংশোধনের জন্য গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ জুলাই, ২০২৫।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া