বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | রতন টাটার সংস্থা কর্মীদের বেতন বৃদ্ধি করবে কবে? বড় ঘোষণা করলেন টিসিএস-এর আধিকারিক

AD | ১১ জুলাই ২০২৫ ১৩ : ৫৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এখনও এই মাসে কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ১০ জুলাই, বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও), মিলিন্দ লাক্কাড় জানিয়েছেন যে সম্ভাব্য বেতন বৃদ্ধির বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, "বেতন বৃদ্ধির বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।"

সংস্থার প্রথম ত্রৈমাসিকের ফলাফলের রিপোর্ট ঘোষণা করা হয়েছে ১০ জুলাই। রিপোর্টে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে নিট মুনাফা ৬% বৃদ্ধি পেয়ে ১২,৭৬০ কোটি টাকা হয়েছে। গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় মুনাফায় ১.৩% বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ‘অনিশ্চিত কাজের পরিবেশ’কে দায়ী করে কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। মিলিন্দ জানিয়েছেন, বেতন বৃদ্ধি বছরের যে কোনও সময় করা যেতে পারে। সবই সংস্থার ব্যবসার উপর নির্ভর করে। তিনি বলেন, "অনিশ্চিত পরিবেশের কারণে, আমরা এই বছরের মধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেব। ব্যবসার উপর নির্ভর করে এটি যে কোনও সময়য়েই হতে পারে।" 

২০২৫-২৬ সালের প্রথম ত্রৈমাসিকের শেষে গত ১২ মাসের ভিত্তিতে কর্মী ছাঁটাইয়ের হার ১৩.৮% বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের শেষে ১৩.৩% থেকে বেশি। ২০২৫-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এক বছর আগের একই ত্রৈমাসিকের তুলনায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

টিসিএস-এর কর্মী ছাঁটাইয়ের হার গত দুই বছরে সর্বোচ্চ। মিলিন্দ জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের হার স্বস্তি মাত্রা ১৩ শতাংশের উপরে রয়েছে। আমরা সেই হার কমিয়ে আনার চেষ্টা করছি।

টিসিএস-এর কর্মী ছাঁটাইয়ের হার বৃদ্ধি পেলেও সংস্থাটির কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে পাঁচ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। টিসিএস-এর মোট কর্মী সংখ্যা বর্তমানে ৬,১৩,০৬৯ জন। আগে যা ছিল ৬০৭,৯৭৯ জন।

আরও পড়ুন: ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই ১৭টি ওষুধ এখনই কোমডে ফ্লাশ করুন, নইলে সমূহ বিপদ

তথ্যপ্রযুক্তি ক্ষেত্র ভারতীয় অর্থনীতির অন্যতম বৃহৎ নিয়োগকর্তা এবং রাজস্ব আদায়কারী। প্রতি বছর এই ক্ষেত্র হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করে। ইন্ডিয়ান ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশন (IBEF) এর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষের শেষে ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের ব্যবসার পরিমাণ ছিল ২২৭ বিলিয়ন ডলার এবং বার্ষিক (YoY) ১৫.৫% বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে তা আনুমানিক ২৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এই বছরের শুরুতে প্রকাশিত ইন্ডাস্ট্রি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় সফটওয়্যার পণ্য শিল্প ২০২৫ সালের শেষ দিকে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কারণ বিদেশে বিনিয়োগ করা সংস্থাগুলির প্রধান লক্ষ্য। 

আরও পড়ুন: আন্টার্কটিকায় বিপুল ‘কালো সোনা’ খুঁজে পেল রাশিয়া, পরিমাণে সৌদির দ্বিগুণ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য যথেষ্ট!

ক্লাউড প্রযুক্তির বৃদ্ধির সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্প ২০২৬ সালের শেষে প্রায় এক কোটি ৪০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। যার ফলে দেশের জিডিপিতে প্রায় ৩৮০ বিলিয়ন ডলারের অবদান থাকবে তথ্যপ্রযুক্তি শিল্পের।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া