শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আপনার শিশু কী অনেকক্ষণ টয়লেট চেপে রাখে, হতে পারে এই মারাত্বক রোগের শিকার

Sumit | ১১ জুলাই ২০২৫ ১৩ : ১০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যাদের কিনডির সমস্যা রয়েছে তাদের জন্য এবার অবাক করা তথ্য সামনে উঠে এল। মার্কিন দেশের একটি জার্নালে উল্লেখ করা হয়েছে তারা একটি সমীক্ষা করেছিলেন। সেখান থেকে তারা দেখতে পারছেন কিডনি হঠাৎ করে খারাপ হয়ে যায় না। এটি এমন একটি বিষয় যেটি অনেক ছোটো থেকেই তৈরি হতে শুরু করে। তারপর যত বয়স বাড়তে থাকে ততই এর জের বাড়তে থাকে।


চিকিৎসকরা মনে করছেন ছেলেবেলা থেকেই যদি আপনি নিজের শিশুর কিডনি নিয়ে চিন্তা না করেন তাহলে সেখানে বড় হওয়ার পর আপনি বিরাট সমস্যাতে পড়তে পারেন। সেখানে আপনি চিন্তাও করতে পারবেন না কতটা সমস্যায় ভুগতে পারে আপনার ঘরের আদরের শিশুটি। 


যদি কারও কিডনির সমস্যা তৈরি হয় তাহলে তার গোটা জীবনটাই বদলে যেতে পারে। সেখান থেকে নানা ধরণের চিকিৎসা শুরু হয়ে যায়। সেটি হতে পারে অনেক কম বয়স থেকেই। এমনকি কিডনিতে সার্জারি থেকে শুরু করে কিনডি প্রতিস্থাপন সবই করতে হতে পারে। 


এখানেই দেখা গিয়েছে অনেক ছেলেবেলা থেকেই হয়তো ধীরে ধীরে কিডনি খারাপ হতে শুরু হয়েছে। তবে সেটি আপনি বুঝতে পারছেন না। তাই শিশুর জন্মের সময় থেকেই তার কিডনি নিয়ে আপনি সতর্ক হয়ে যান। তাহলেই সেখান থেকে আপনার বেশি সমস্যা হবে না।

আরও পড়ুন:  মহাকাশে ‘মহাভোজ’, কীভাবে দিন কাটছে শুভাংশুদের


কিছু শিশুর ছেলেবেলা থেকে প্রস্রাবে নানা ধরণের সমস্যা দেখা যায়। সেখান থেকেই আপনি প্রথমে বুঝতে পারবেন তার কিডনি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তাই অহেতুক ফেলে না রেখে আপনি দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তার কিডনি পরীক্ষা করে দেখুন। কিডনি মূলত খারাপ হয়ে থাকে দেহে লবনের পরিমান বৃদ্ধি, চিনির পরিমান বৃদ্ধি এবং বাইরের খাওয়া বেশি খেলে। 


ছোটদের ক্ষেত্রে মূলত স্ট্রাকচারাল, জেনেটিক, ইনফেকশন এবং ইমিউনোলজিক্যাল কারণে কিডনির সমস্যা দেখা দেয়। কারও হয়তো একটি কিডনি নেই, এটি স্ট্রাকচারাল সমস্যা। জেনেটিক বা জন্মগত সমস্যাগুলো ধরা পড়তে সময় নেয়।


ছোটদের সবচেয়ে চেনা সমস্যা হল ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এটা বিভিন্ন বয়সের শিশুর, বিভিন্ন কারণে হতে পারে। একদম ছোট শিশুদের অনেক সময়ই ডায়াপার থেকে সংক্রমণ হয়। মেয়েদের মধ্যে ইউরিন সংক্রমণের প্রবণতা বেশি। মলের জায়গা থেকে নোংরা প্রস্রাবের পথে ঢুকে যেতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলাটা জরুরি।


অনেক সময়ই ছোটরা টয়লেট চেপে রাখে, সেটাও ইনফেকশনের একটা কারণ। আরও একটা সমস্যা হল কনস্টিপেশন। জল কম খেলে কোষ্ঠকাঠিন্য হয় আবার প্রস্রাবের ইনফেকশন হয়—এগুলো একে অপরের সঙ্গে যুক্ত।


প্রস্রাব বেরোনোর পথে সমস্যা: অনেক সময় প্রস্রাবের রাস্তায় ব্লক থাকে। এতে ইউরিন পাস হতে সমস্যা হয়, চাপ পড়ে কিডনির ওপর। অনেকের কিডনি থেকে ইউরিন বেরোনোর পথ সরু থাকে। একে হাইড্রোনেফ্রোসিস বলা হয়ে থাকে। ছেলেদের যেমন পেনিসের মধ্যে পস্টিরিয়র ইউরিথাল ভাল্ব থাকে। পিইউভি থাকলে ইউরিন পাস হতে সমস্যা হয়। এগুলোর জন্যও ইনফেকশন হয়। এই রোগ যত তাড়াতাড়ি ধরা পড়বে, কিডনির ক্ষতি তত কম হবে। তবে সমস্যা থেকে রেহাই পেতে সার্জারিই একমাত্র উপায়।


ইউরিন উল্টোপথে যাওয়া: খুব ছোট শিশুদের যদি বারবার ইউটিআই হয়, তাহলে রিফ্ল্যাক্সের সমস্যার সম্ভাবনা থাকে। চিকিৎসকরা এটিকে ভেসিকিউরিটেরাল রিফ্ল্যাক্স বলে থাকেন। এ সমস্যায় ইউরিন উল্টো রাস্তায় অর্থাৎ ব্লাডার থেকে আবার কিডনিতে ফেরত যায়। এটা বারবার হলে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। রিফ্ল্যাক্সের সমস্যা সাধারণত জন্মগত হয়। যে ভাল্ব মেকানিজম ব্লাডার থেকে প্রস্রাবকে উল্টো পথে যেতে দেয় না, তাতে যদি গোলমাল থাকে, তা হলে রিফ্ল্যাক্সের মতো সমস্যা দেখা যায়। এ ক্ষেত্রেও সার্জারির মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া