শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৩ : ০৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। আবার বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে। ঠিক যেমন আর কয়েকদিন বাদে সূর্যের রাশি পরিবর্তনে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট বদল আসতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
আরও পড়ুনঃ আসবে নতুন চাকরি, নতুন প্রেমের সুযোগ! আজ গুরুপূর্ণিমার শুভদিনে ভাগ্য খুলবে কোন কোন রাশির?
শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছেন গ্রহরাজ। গত ১৫ জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছিলাম সূর্য। এবার আগামী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে গমন করবেন। গ্রহরাজের এই গোচর ৪টি রাশির জন্য শুভ হতে চলেছে। অর্থ-সাফল্যে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি তালিকায় আছেন, জেনে নিন-

মিথুন রাশি- সূর্য কর্কট রাশিতে প্রবেশ মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল নিয়ে আসবে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের করতে পারেন। সব বাধা কেটে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে।সময় আর্থিকভাবে লাভজনক হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। সংসারে সুখের পরিবেশ থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।
কন্যা রাশি-সূর্যের প্রভাবে কন্যা রাশির সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারের উন্নতির সুযোগ পাবেন। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যে কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে। বিনিয়োগের টাকা বহুগুণে লাভে ফেরত পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন।
বৃশ্চিক রাশি- সূর্যের আর্শীবাদে বৃশ্চিক রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আর্থিক সমস্যা মিটবে। যে কোনও কাজে উন্নতির পথ প্রশস্ত হবে৷ কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা কাজে সহযোগিতা করবেন। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিজয়ী হতে পারেন। লটারি কাটলেও ভাগ্য সহায় হতে পারে।
ধনু রাশি- সূর্যের গোচর ধনু রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। সমাজ মান-যশ বাড়বে। লটারি জেতার যোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে। সমাজে মান-সম্মান বাড়বে। নতুন কোনও ব্যবসা শুরুর যোগ রয়েছে। চাকরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷ চাকরিতে স্থায়িত্ব আসবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷ সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। সন্তান ধারণে ইচ্ছুক দস্পতিদের সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?