শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পদ্মাপারের মহিলা পদাধিকারীরা আর ‘স্যার’ নন! হাসিনা-জমানার ‘সম্বোধন’ নিয়মও রাখতে চাইছেন না ইউনূস

Riya Patra | ১১ জুলাই ২০২৫ ১১ : ০৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: হাসিনা জমানা নেই, হাসিনাও নেই সেখানে। কাজের বছর ঘোরার মোড়ে দাঁড়িয়ে এখন বাংলাদেশের অন্তবর্তী সরকার একে একে বদল করছে মুজিব-কন্যার আমলের নিয়ম। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবারের বৈঠকে ঠিক হয়েছে, বদলে যাবে হাসিনার আমলের ‘সম্বোধন’ নিয়ম। এতদিন বাংলাদেশে পুরুষ আধিকারিকদের সঙ্গে মহিলা আধিকারিকদেরও ‘স্যার’ বলেই সম্বোধন করা হত। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বসার পর, প্রথমে এই ‘স্যার’ সম্বোধনের নিয়ম শুরু করেন নিজের জন্য। তখন সকল আধিকারিক তাঁকে স্যার বলেই সম্বোধন করতেন। পরিবর্তী কালে তিনি সিদ্ধান্ত নেন, কেবল তাঁকেই নয়, প্রশাসনের সকল মহিলা আধিকারিক, পদাধিকারীদের স্যার বলেই সম্বোধন করা হবে। সম্মান, সম্বোধনে তিনি হয়তো ফারাক রাখতে চাননি।  

আরও পড়ুন: 'রক্তের মধ্যে ভাসছে আদরের ভাইঝি', ঠিক তার আগেই যা শুনেছিলেন কাকা, টেনিস খেলোয়াড়ের মৃত্যুতে বড় সত্যি এল সামনে

 তবে এই সম্বোধন সমাজের জন্য যথাযথ মনে করছেন না ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের উপদেষ্টা পরিষদ মনে করছে, এই নিয়ম সামাজিক এবং প্রতিষ্ঠানগত ভাবে যথাযথ নয়। একই নিয়ম কাম্য নয় বলেও মত কমিটির। আর সেই কারণেই বদল আসছে নিয়মে। অর্থাৎ এবার থেকে বাংলাদেশের মহিলা পদাধিকারীদের আর ‘স্যার’ বলে সম্বোধন করার রীতি থাকছে না। 

তাহলে কী বলে সম্বোধন করা হবে? তা ঠিক করবে কমিটি। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে ‘স্যার’-এর বদলি কোনও শব্দের। এক মাসের মধ্যে বদলি শব্দ জমা দেওয়া হবে ইউনূসের কাছে। তার পরেই সিদ্ধান্ত গ্রহণ এবং জানানো হবে তা। 

 জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান, মৃত্যু, সরকারের পতন, মুজিব অবমাননা সব পেরিয়ে বছর ঘোরার পর পদ্মাপার নির্বাচনের বদলে দেখছে কেবল নিয়ম বদল।  হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেয়েছিল গত বছরে। ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই তীব্র ছিল, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। হাসিনা-সরকারের পতনের পর সোনার বাংলাদেশ হয় সেনার বাংলাদেশ। সেনা শাসনের অব্যবহিত পরেই বাংলাদেশে তৈরি হয় অন্তবর্তী সরকার।  

বাংলাদেশে অন্তবর্তী সরকার এবং তার প্রধান উপদেষ্টা পদে ইউনূস বসার পর থেকেই, নির্বাচনের দাবি তোলেন সে দেশের সাধারণ মানুষ। কিন্তু বছর পেরিয়ে যাওয়ার পরেও, কেবল সম্ভাব্য সময়ের উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে উল্লেখ্য, ২০২৪-এর জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন খোদ মুজিব-কন্যা, সেই অভিযোগ উঠে আসে।  মানবতাবিরোধী অপরাধে হাসিনা ছাড়াও অভিযুক্ত হন আরও দুজন। তাঁরা হলেন সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার আদালতে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের প্রাক্তন আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক বলে ঘোষণা করে আদালত। 


২০২৪-এর জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। সরকারি চাকরিতে লাগু কোটা নিয়েই ক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। পরিস্থিতি হাতের বাইরে যায় হাসিনার এক মন্তব্যে। বাংলাদেশের রাস্তায় কাতারে কাতারে মানুষ নেমে আসেন রাস্তায়। আন্দোলন দীর্ঘদিনের। একগুচ্ছ দাবি নিয়ে উত্তাল হয় পরিস্থিতি। প্রাণ যায় বহু মানুষের। এই পরিস্থিতিতে ২০২৪-এর আগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে দেশের বাইরে তিনি। প্রায় একবছর ভারতেই মুজিব-কন্যা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া