বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ জুলাই ২০২৫ ০৭ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ৫০ টাকার কয়েন নিয়ে বড় খবর সামনে এলো। অনেকদিন ধরেই চর্চা চলছিল যে, বাজারে নতুন ৫০ টাকার কয়েন আসবে। কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, আপাতত ৫০ টাকার কয়েন চালু করার কোনও পরিকল্পনা নেই। এমনকী বিবেচনার অধীনেও নেই এই প্রস্তাব। কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টে এই তথ্য জানিয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫০ টাকার কয়েনের অনুরোধ করা একটি আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে।
বর্তমানে বাজারে ১, ২, ৫, ১০ এবং ২০ টাকার কয়েন প্রচোলিত রয়েছে। তবে, ৫০ টাকার কোনও কয়েন নেই।
মানুষ মুদ্রার চেয়ে নোট বেশি পছন্দ করে
সরকার আদালতকে জানিয়েছে যে ২০২২ সালে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি সমীক্ষা করেছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে, মানুষ মুদ্রার চেয়ে ১০ এবং ২০ টাকার নোট বেশি পছন্দ করে। আরও দেখা গিয়েছে যে, মানুষ মুদ্রাকে খুব ভারী এবং আকারে বড় বলে মনে করে। এই কারণে, সরকার এখনই ৫০ টাকার কয়েন চালু করার কোনও পরিকল্পনা করেনি।
শুধু জিজ্ঞাসা করেই মুদ্রা তৈরি হয় না
সরকার বলেছে যে নতুন মুদ্রা তৈরির আগে অনেক কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষা করে দেখা হয় যে, মানুষ ৫০ টাকার কয়েন ব্যবহার করবে কিনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য তা সহায়ক কিনা। তবেই সেই নতুন মুদ্রা তৈরি করা হয়।
আবেদনে কী ছিল?
আইনজীবী রোহিত ডন্ড্রিয়াল এবং মিনি আগরওয়ালের দায়ের করা একটি অভিযোগপত্রের ভিত্তিতে কেন্দ্রের প্রতিক্রিয়া জানা গিয়েছে ৫০ টাকার কয়েন আনার বিষয়ে। এই অভিযোগে বলা হয়েছিল যে ৫০ টাকার নোটের নকশার কারণে দৃষ্টিহীন ব্যক্তিরা যারপরনাই দুর্দশার মুখোমুখি হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন। আর তাদের জন্য মূল্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। সেই কারণে ৫০ টাকার কয়েন প্রবর্তন করা উচিত বলে দাবি তুলেছিলেন এই দুই আইনজীবী।
আবেদনকারীদের দাবি, এই ৫০ টাকার নোট ১০০ টাকা কিংবা ৫০০ টাকার নোটের থেকে দৃশ্যত আলাদা করা যায় না। আর বর্তমানে ৫০ টাকার কোনও মুদ্রা বিকল্প হিসেবে বাজারে পাওয়া যায় না। ৫০ টাকার নোটে এমন কোনও অলঙ্করণ বা স্পর্শগ্রাহ্য চিহ্ন নেই যার ফলে দৃষ্টিহীন ব্যক্তিরা এটিকে চিনতে পারে।
এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্বীকার করেছে যে মহাত্মা গান্ধী সিরিজের নতুন নোটগুলিতে ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকার ক্ষেত্রে উঁচু হয়ে থাকা মুদ্রণের আকারে শনাক্তকরণের কোনও চিহ্ন নেই যা ১০০ টাকা, ২০০ টাকা কিংবা ৫০০ টাকার নোটে রয়েছে।
আরবিআইয়ের MANI অ্যাপ দৃষ্টিহীনদের সাহায্য করে
সরকার বলেছে যে, আরবিআই MANI নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটি অন্ধদের নোটের মূল্য জানতে সাহায্য করে। নোট স্ক্যান করার সময় অ্যাপটি পরিমাণ বলে। তাই, সরকার বলেছে যে- এখনই ৫০ টাকার মুদ্রা আনার দরকার নেই।
এ বছর বাজেটের আগে থেকেই এই নিয়ে চলছিল জল্পনা। অনেকের মুখেই শোনা যাচ্ছিল, ১০ ও ২০ টাকার কয়েন নাকি উঠে যাবে। অর্থমন্ত্রকেও এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে, অর্থ মন্ত্রক বলেছিল, আজও দেশে ১০ এবং ২০ টাকার কয়েন ও নোট ছাপা হচ্ছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, ২,৫২,৮৮৬ লক্ষ ১০ টাকার নোট বাজারে প্রচলিত রয়েছে, যার মূল্য ২৫২৮৯ কোটি টাকা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাজারে ৭৯,৫০২ লক্ষ ১০ টাকার কয়েন রয়েছে, যার মূল্য ৭৯৫০ কোটি টাকা।
২০ টাকা নোট ছাপানো নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রক জানিয়েছে যে, 'না', এরকম কিছু হয়নি। অর্থাৎ, এটা স্পষ্ট যে আপনি বাজারে ১০ টাকা এবং ২০ টাকার নোট ও কয়েন কম পেলেও সেগুলি এখনও প্রচলিত রয়েছে। তাই এগুলি বন্ধের বিষয়ে সময়ে সময়ে যেসব খবর আসে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?