শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাজ্যস্তরে খেলে টেনিসে তারকা হয়ে উঠছিলেন ধীরে ধীরে, সেই মেয়েকই গুলি করে খুন করলেন বাবা, কী এমন ঘটল?   

Kaushik Roy | ১০ জুলাই ২০২৫ ২১ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ের সুশান্ত লোক ফেজ-২-এ বৃহস্পতিবার দুপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। রাগের মাথায় নিজের মেয়েকেই গুলি করে খুন করলেন বাবা। নিহত তরুণীর নাম রাধিকা যাদব, বয়স ২৫। জানা গিয়েছে, তিনি একজন রাজ্যস্তরের টেনিস খেলোয়াড়। সম্প্রতি, একাধিক প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন রাধিকা। তবে টেনিস খেলার পাশাপাশি ইনস্টাগ্রামে রিল বানানোর প্রতি আসক্তি ছিল তাঁর। এদিনও সেই কারণেই রাধিকার সঙ্গে বচসা লাগে তাঁর বাবার।

আর সেই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটে বলে খবর সূত্রের। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৭ অঞ্চলের একটি বাড়ির ভিতরে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা নিজের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে তাঁর মেয়েকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালান। যার মধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে গিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধিকার ইনস্টাগ্রামে রিল বানানো এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন তাঁর বাবা।

সেই ক্ষোভ থেকেই অভিযুক্ত ব্যক্তি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। এমনকি, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং খুনের পেছনে নির্দিষ্ট মোটিভ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সুশান্ত লোক এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যস্তরের টেনিস তারকার এমন মর্মান্তিক পরিণতি কার্যত হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া