শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'ইন্সটা রিল' বানিয়ে ভাইরাল হতে এ কী কান্ড যুবতীর? ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তাল নেটপাড়া

AG | ১০ জুলাই ২০২৫ ২১ : ০৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি কানপুরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এক যুবতী সড়কের মাঝে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে নাচ করছেন। খবর মারফত জানা গিয়েছে ইনস্টাগ্রাম রিলের জন্য তৈরী এই ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তুমুল ক্ষোভ নেটিজেনদের। জনসমক্ষে অস্ত্র প্রদর্শনের জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ভিডিওটিতে শাড়ি পরা যুবতীকে কানপুর-দিল্লি হাইওয়ের একটি স্থানে ভোজপুরি গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। প্রকাশ্যে এমন ভিডিও করার জেরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে৷ পাশাপাশি অস্ত্রটির লাইসেন্স আছে কিনা তাও যাচাই করা হবে৷ খবর মারফত জানা গিয়েছে যুবতী কানপুরের বাসিন্দা৷ ইতিমধ্যেই কানপুর পুলিশের কাছে খবরটি পাঠান হয়৷ 

শালিনী পান্ডে নাম ওই যুবতীর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তিনি ইনস্টাগ্রামে নিজের নামে যেই পেজটি পরিচালনা করেন, তাঁর ৬০,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি তাঁর অ্যাকাউন্টে ২,৫৫০ টিরও বেশি পোস্ট করেছেন। ফলস্বরূপ অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁর তীব্র সমালোচনা করেছেন। পুলিশকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,'এই ধরণের মানুষদের লাইসেন্স বাতিল করা উচিৎ। এসএসপি এবং ডিএমের কাছে আমার হাতজোড় করে এই অনুরোধ।'

বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে। অভিযুক্তকে জেরা করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। 

এর আগে 'লখনউ কুইন' নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক ইনফ্লুয়েন্সার সিমরান যাদব লখনউয়ের একটি হাইওয়েতে পিস্তল উঁচিয়ে ভিডিও রিল করে ভাইরাল হয়েছিলেন।ভিডিওটিতে তাঁকে বন্দুক নাড়িয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। লখনউ পুলিশ ভিডিওটি লক্ষ্য করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া