শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিজেপির সুরে কথা বলছেন!‌ দলীয় সাংসদকে নিয়ে বিড়ম্বনায় কংগ্রেস, থারুরের ‌নিবন্ধে নিশানায় ইন্দিরা সরকার

RD | ১০ জুলাই ২০২৫ ২০ : ১০Rajit Das

আবু হায়াত বিশ্বাস, নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিয়ে বিড়ম্বনা বাড়ছে কংগ্রেসের। অন্যদিকে, বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা!‌ প্রায় দিনই মোদি সরকারের প্রশংসায় মেতেছেন তিরুবনন্তপুরের কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে লিখছেন নিবন্ধ। দলীয় শৃঙ্খলার পরোয়া না করে নিজের দলকেই কার্যত বিপাকে ফেলছেন। খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সরকারের সমালোচনায় সরব হয়েছেন থারুর। 

সম্প্রতি একটি নিবন্ধ লিখেছেন থারুর। যে নিবন্ধে ইন্দিরা গান্ধির সময়ের জরুরী অবস্থার তীব্র সমালোচনা করেছেন শশী থারুর। সমালোচনা করেছেন নাসবন্দিরও (পুরুষদের নির্বীজকরণ)। কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক নিবন্ধ দলের অন্দরে স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে তাঁকে নিশানা করছে দলের একাংশ। তোতাপাখির সঙ্গে তুলনা টেনেছেন লোকসভার কংগ্রেসের হুইপ মনিকম টেগোর। নাম না করে থারুরকে তাঁর কটাক্ষ,‘‌‌যখন একজন সহকর্মী হুবহু বিজেপির মতো কথা বলতে শুরু করেন, তখন ভাবতে হয়- পাখিটা কি তোতাপাখি হয়ে যাচ্ছে?’‌

এমনিতেই বিজেপি গত কয়েকবছর ধরে কংগ্রেস সরকারের জরুরী অবস্থা জারির ঘটনাকে খুঁচিয়ে তুলেছে। দেশের রাজনীতিতে ‘ইমার্জেন্সি’ এখন এক অন্যতম বিতর্কিত ইস্যুও। বিজেপি সরকার ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করতে শুরু করার পর থেকে বিতর্ক আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শাসকদলের শীর্ষ নেতারা জরুরি অবস্থাকে স্বাধীন ভারতের ‘‌সবচেয়ে অন্ধকার সময়’‌ বলে আখ্যা দিয়ে কংগ্রেসকে আক্রমণ করছেন। 

এই পরিস্থিতিতে 'আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম প্রজেক্ট সিন্ডিকেট'-‌এ একটি নিবন্ধ লেখেন থারুর, যেখানে তিনি বলেন, ‘‌ইমার্জেন্সির সময় যে বাড়াবাড়ি হয়েছিল, তা অনেকটাই আড়াল করা হয়েছে।’‌ তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছেলে সঞ্জয় গান্ধির ভূমিকা এবং জোরপূর্বক পুরুষদের নির্বীজকরণ (নাসবন্দি) সমালোচনা করেন। ১৯৭৫-এ কীভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, কীভাবে বিরোধীদের দমন, বিচার বহির্ভূত হত্যা এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করাটা দস্তুর হয়ে দাঁড়িয়েছিল তা উল্লেখ করেছেন। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদের বক্তব্য, ‘‌ইন্দিরার সময় গণতন্ত্রের সব স্তম্ভকে মৌন করে রাখা হয়েছিল। বিচার বহির্ভূত হত্যা আকছার ঘটত।’‌

এই নিবন্ধ প্রকাশ্যে আসার পর অনেকে মনে করছেন, থারুর বিজেপির সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছেন। এর আগে ‘অপারেশন সিঁদুর’ ও প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করায় তাঁর অবস্থান নিয়ে কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠেছিল। এমনকি তিনি পাঁচটি দেশে একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে গিয়েছিলেন, যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরেন। এই পদক্ষেপ বিজেপি নেতাদের প্রশংসাও কুড়িয়েছিল। 

মার্কিন মুলুকে অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে পবন খেরা, উদিত রাজ, জয়রাম রমেশের মতো নেতাদের খোঁচার মুখে পড়তে হয়েছে শশী থারুরকে। কিছু দিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক প্রশ্নের জবাবে শশী থারুরকে নিয়ে বলেছিলেন,‘‌আমাদের জন্য সবার আগে দেশ। কিন্তু কারও কারও জন্য মোদিই সবার আগে। যার যা খুশি সে লিখতেই পারেন।’‌ 
কংগ্রেস সূত্রের খবর, যেভাবে দল বিরোধী বক্তব্য রাখছেন শশী থারুর। আগামী দিনে বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হচ্ছে। দলবিরোধী মন্তব্যের পর কংগ্রেসের দরজা শশীর জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া