শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জুলাই ২০২৫ ১৯ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মেয়ের জন্য ইনসুলিন কেনার ক্ষমতাটুকুও নেই। অসহায় বাবার কান্না ফেসবুক লাইভে। শুধু তাই নয়, লাইভ চলাকালীন আত্মহত্যা করলেন বাবা। মর্মান্তিক ঘটনা সামনে আসতেই চোখে জল নেটিজেনদের।
ঘটনাস্থল উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। কাজের জায়গায় দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যায় পড়েন তিনি। ঘাড়ের উপর চাপে বিপুল ঋণের দায়। একজন প্রায় সফল ব্যবসায়ীর ক্রমাগর দেনায় এমন পরিস্থিতি হয়, তাঁর আর জীবনযাপনের সামর্থ্য টুকুও ছিল না।
নিজের মেয়ে অসুস্থ। ওষুধ কেনার টাকা টুকুও নেই বাবার। এই অসহায়তা তিনি আর মেনে নিতে পারেননি বাবা হয়ে। ফেসবুক লাইভে এসে সকলের সামনে নিজের পরিস্থিতি তুলে ধরেন। কান্নাকাটি করে, ভেঙে পড়তে দেখা যায়। ঠিক তার পরেই, মুহূর্তে সকলের সামনে নেন নিজের জীবন নিয়ে চরম সিদ্ধান্ত। গুলি করে আত্মহত্যা করেন।

পুলিশ যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। কোথায় পেলেন ওই ব্যক্তি গুলি? জানা গিয়েছে, অফিসের নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যবসায়ী।
মৃত্যুর কিছুক্ষণ আগে পোস্ট করা ফেসবুক লাইভ ভিডিওতে, ব্যবসায়ী সেলিব্রিটি এবং শিল্পপতিদের কাছে তার পরিবারের জন্য সহায়তার জন্য আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি আর ঋণ এবং আর্থিক বাধ্যবাধকতার চাপ সহ্য করতে পারছেন না।
ফেসবুক লাইভেই তিনি জানিয়েছিলেন, তিনি ডায়াবেটিসে আক্রান্ত তার মেয়ের জন্য জীবন রক্ষাকারী ইনসুলিন কেনার জন্য অর্থের ব্যবস্থাও করতে পারছেন না।
ওই সময়ে ব্যক্তি অফিসে থাকায়, পরিবারের লোকজন ছিলেন না তাঁর কাছে। ফেসবুক লাইভ দেখে, তৎক্ষণাৎ পৌঁছন সেখানে। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশও তৎক্ষণাৎ ওই ব্যক্তির অফিসে পৌঁছন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। পরিবার পৌঁছে দেখেন, আত্মহত্যা করেছেন তিনি।
প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে তিনি তীব্র আর্থিক চাপের মধ্যে ছিলেন এবং গত কয়েক বছর ধরে কয়েক কোটি টাকার ঋণ হয়েছে তাঁর। তারপরেও একাধিক প্রশ্ন উঠেছে। কেন এই সিদ্ধান্ত? কীভাবে রক্ষীর অস্ত্র ব্যবহার করলেন ওই ব্যবসায়ী, খতিয়ে দেখা হচ্ছে তাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?