সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | হাসিনার বিরুদ্ধে মামলার অন্যতম রাজসাক্ষী তাঁরই সরকারের পুলিশকর্তা! আদালতে গিয়েই যা বলে বসলেন অন্যতম অভিযুক্ত, তোলপাড় পদ্মাপারে

Riya Patra | ১০ জুলাই ২০২৫ ১৮ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আন্দোলনের জুলাই বাংলাদেশে। ঠিক এক বছর আগে এই সময়ে উত্তাল হয়েছিল পদ্মাপার। প্রবল আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ জুলাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছ'মাসের কারাদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আওয়ামী লিগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। আওয়ামী লিগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোন আলাপ ফাঁস হওয়ার পর মামলা হয়। 

আরও পড়ুন: নাবালিকাকে আটকে রেখে লাগাতার গণধর্ষণ, শেষপর্যন্ত খুন, একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত

বুধবার ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনাকে ছয় মাস এবং অপর আসামিকে দু'মাস বিনাশ্রম কারাদশের সাজা দেওয়া হয়। হাসিনা গদিচ্যুত হওয়ার পর ওই প্রথম কোনও মামলায় তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত।

তারপরেই বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসে আরও এক তথ্যও। তথ্য, ২০২৪-এর জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন খোদ মুজিব-কন্যা।  মানবতাবিরোধী অপরাধে হাসিনা ছাড়াও অভিযুক্ত আরও দুজন। তাঁরা হলেন সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার আদালতে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের প্রাক্তন আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক বলে ঘোষণা করে আদালত। 

২০২৪-এর জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। সরকারি চাকরিতে লাগু কোটা নিয়েই ক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। পরিস্থিতি হাতের বাইরে যায় হাসিনার এক মন্তব্যে। বাংলাদেশের রাস্তায় কাতারে কাতারে মানুষ নেমে আসেন রাস্তায়। আন্দোলন দীর্ঘদিনের। একগুচ্ছ দাবি নিয়ে উত্তাল হয় পরিস্থিতি। প্রাণ যায় বহু মানুষের। এই পরিস্থিতিতে ২০২৪-এর আগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে দেশের বাইরে তিনি। প্রায় একবছর ভারতেই মুজিব-কন্যা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া