শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হাসপাতাল মৃত ঘোষণার ১২ ঘন্টা পর ঘটল অবিশ্বাস্য ঘটনা, কবরের ঠিক আগেই কেঁদে উঠল নবজাতক

RD | ১০ জুলাই ২০২৫ ১৮ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আলৌকিক নাকি অবহেলা? সরকারি হাসপাতালে জন্মানো নবজাতককে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এরপর কেটে গিয়েছিল প্রায় ১২ ঘন্টা। মৃতদেহটি কবরে নিয়ে যাওয়ার সময়ই হঠাৎ নড়েচড়ে কেঁদে ওঠে। ফলে রক্ষা পেল সদ্যজাতটি। সরকারি হাসপাতালের অবহেলাকে দায়ী করেছেন সদ্যজাতর পরিবার। প্রতিক্রিয়া দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও। 

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের বীড জেলার অম্বাজোগাইয়ের স্বামী রামানন্দ তীর্থ সরকারি হাসপাতালে।

গত ৭ জুলাই রাতে হাসপাতালে এক মহিলা একটি শিশু প্রসব করেন। তবে, রাত ৮ টা নাগাদ চিকিৎসকরা নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির দাদা মৃতদেহটি কবরের জন্য তাঁদের গ্রামে নিয়ে যান। পরের দিন সকালে (৮ জুলাই), কবরের জন্য একটি গর্ত খননের তোড়জোড় চলছিল, কিন্তু কোদাল না মেলায় দেরি হয়। এরই মধ্যে, শিশুটির ঠাকুমা শেষবারের মতো মৃত শিশুটির মুখ দেখার জন্য জোর দেন। তখনই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা। দেহের উপরের কাপড় সরানোর পরই সদ্যজাতহঠাৎ কাঁদতে শুরু করে।

এরপরই তড়িঘড়ি সদ্যজাতর পরিবার ফের হাসপাতালে যায়। শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শিশুটিকে আগের দিন রাত ৮টা নাগাদ মৃত বলে ঘোষণার পর পর ১২ ঘন্টা অতিক্রান্ত হয়, তারপরের দিন সেটির শেষকৃত্যের প্রস্তুচি শুরু হয়। অর্থাৎ সদ্যজাতটিতে মৃত ঘোষণার প্রায় ১২ ঘন্টা পর শিশুটি কেঁদে ওঠে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, জন্মের পর নবজাতকটির জীবনের কোনও লক্ষণ দেখা যায়নি এবং চিকিৎসায় সাড়া দেয়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, স্বামী রামানন্দ তীর্থ হাসপাতালের ডিন রাজেশ কাচরে বলেন, "৭ জুলাই, একজন মহিলা হাসপাতালে আসেন। তাঁর গর্ভাবস্থার সময়কাল ছিল ২৭ সপ্তাহ। গর্ভাবস্থায় জটিলতা দেখা দেওয়ায় ৭ জুলাই সন্ধ্যা ৭টায় তাঁর প্রসব হয়। শিশুটির ওজন ছিল ৯০০ গ্রাম। শিশুটি দুর্বল এবং কম ওজনের ছিল, চিকিৎসা বিজ্ঞানে সাধারণত যেভাবে জীবনের লক্ষণ ধরা পড়ে ওই শিশুর ক্ষেত্রে তা হয়নি। শিশুটি কোনও চিকিৎসায় সাড়া দেয়নি এবং তাই তাকে মৃত ঘোষণা করা হয়। পরের দিন, পরিবার শিশুটির মধ্যে কিছুটা অস্থিরতা লক্ষ্য করে হাসপাতালে নিয়ে আসে। শিশুটিকে বর্তমানে ভর্তি করা হয়েছে। তবে কেন এই ঘটনা ঘটেছে তা তদন্তের জন্য হাসপাতাল প্রশাসন দু'টি তদন্ত কমিটি গঠন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

নবজাতকের ঠাকুরদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। সখারাম ঘুগে বলেন, "শিশুটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে আমি হাসপাতাল থেকে ফোন পেয়েছিলাম। পরের দিন আমি শিশুটিকে নিতে গিয়েছিলাম। আমি কবরের জন্য একটি গর্ত খুঁড়ছিলাম, ঠিক তখনই আমার স্ত্রী বলল যে, সে শিশুটির মুখ দেখতে চায়। আমি যখন শিশুটির দেহের মুখের কাপড় সরিয়ে ফেলি, তখন শিশুটি জীবিত। এটা হাসপাতালের অবহেলা। এটা হওয়া উচিত নয়। যদি এমনটা ঘটে, তাহলে কে জানে কত জীবিত মানুষকে মৃত ঘোষণা করা হবে।" 

সদ্যজাতর মা বালিকা ঘুগে বলেন, "নার্স বলেছিলেন আমার শিশুটি মৃত। কিন্তু আমরা যখন তাকে কবর দিতে যাচ্ছিলাম, তখন সে কাঁদতে শুরু করে।"

এখন পর্যন্ত, পরিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি, তবে উপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে। হাসপাতাল প্রশাসন ঘটনার পর অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া