শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অনুমতি ছাড়াই একাধিক মহিলার 'ভিডিও' পোস্ট সোশ্যাল মিডিয়ায়! হাতেনাতে ধরা পড়ল যুবক

AG | ১০ জুলাই ২০২৫ ১৭ : ৪৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক তরুণী দাবি করেছেন অনুমতি ছাড়াই তাঁর ভিডিও তোলা হয়েছে। একাধিকবার পোস্টটি সরিয়ে নেওয়ার ও অ্যাকাউন্ট রিপোর্ট করার প্রচেষ্টা সত্ত্বেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর চার্চ স্ট্রীটে। 'স্ট্রিট ফ্যাশন'-এর নাম করে মহিলাদের সম্মতি ছাড়াই ভিডিও ধারণ করা ছবি তোলা আজকাল একপ্রকার 'ট্রেন্ড' হয়ে গিয়েছে। আর এটি ঘিরেই উঠেছে নানা প্রশ্ন৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তরুণীর অনুমতি ছাড়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়৷ এরপর থেকে টেক্সটে তরুণী অশ্লীল বার্তা পেতে শুরু করেন। তরুণী অনেকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যুবককে জানান পোস্টটি তুলে নিতে। কিন্তু কোনও ফল পাননা৷ সূত্রে জানা যায় সোশ্যাল মিডিয়ায় ওই অ্যাকাউন্টটিতে একাধিক মহিলার ছবি এবং ভিডিও পোস্ট করা রয়েছে। 

তরুণী তাঁর পোস্টে সরাসরি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অ্যাকাউন্টটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর অনুসারীদের অ্যাকাউন্টটি রিপোর্ট করার জন্য তার সঙ্গে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

খবর অনুসারে, এই পেজে বেশ কিছু ভিডিও রয়েছে যেখানে মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,অথচ তাঁরা জানেনই না তাঁদের রেকর্ড করা হচ্ছে। 'ইন্ডিয়ান ওয়াক'@IndianWalk অ্যাকাউন্টটির ১১,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। 'স্ট্রিট ফ্যাশন' ধারণ করার দাবি করে। প্রায়শই বেঙ্গালুরুর ব্যস্ত চার্চ স্ট্রিট ও ব্রিগেড রোডের আশেপাশে পিছন থেকে লোকজনকে অদ্ভুত দৃষ্টিকোণ থেকে ক্যামেরাবন্দি করতে দেখা যায় এই পেজে৷ 

ঘটনার জেরে তরুণী বেঙ্গালুরু এবং সাইবার ক্রাইম পুলিশের কাছে অ্যাকাউন্টটি সরিয়ে ফেলার জন্য সাহায্যের অনুরোধ করেছে।বেঙ্গালুরু পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। মহিলাদের অনুমতি ছাড়া চিত্রগ্রহণের জন্য কন্টেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কে আর পুরমের বাসিন্দা গুরুদীপ সিং। বর্তমানে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া