শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ জুলাই ২০২৫ ১৭ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে বাজেট হ্রাসের কারণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দুই হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ সংস্থাকে অর্থের অনুদান দিতে আর আগ্রহী নন। ইতিমধ্যেই নাসার জন্য বরাদ্দ অর্থের বিশাল অংশ প্রত্যাহার করার ঘোষণা করেছেন। যার ফলে বেশ কয়েকটি মহাকাশ অভিযান প্রভাবিত হচ্ছে।
সূত্রের দাবি, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র সদস্য রয়েছেন যাদের অভিজ্ঞতা নাসার জন্য আশীর্বাদস্বরূপ ছিল। মোট ২,১৪৫ জন কর্মচারীকে ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। নাসার এই কর্মীদের মধ্যে ১,৮১৮ জন বিজ্ঞান এবং মানব অভিযানের মতো মূল মিশনগুলিতে কাজ করেন। তালিকার বাকিরা তথ্য প্রযুক্তি (আইটি) এর মতো ক্ষেত্রে সহায়ক ভূমিকায় রয়েছেন। ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়ে এবং আসন্ন মহাকাশ অভিযানের ক্ষেত্রে নাসার উপর কীভাবে প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ২০২৬ সালে নাসার বাজেট কমানোর কথা ঘোষণা করেছে। যার ফলে বহু কর্মসূচি এবং মিশন ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্টেমিস মিশনের, যা ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে একটি সূত্র দাবি করেছিল, ট্রাম্প নাসার বিজ্ঞান বাজেটের ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা করছেন। প্ল্যানেটারি সোসাইটি সেই সময় আশঙ্কা করেছিল যে এর ফলে ব্যাপক ছাঁটাই হবে। সেই আশঙ্কা শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে। সম্ভাব্য বিপর্যয় এড়াতে একটি স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল। যেখানে অনুরোধ করা হয়েছিল বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে।
গত সপ্তাহে নাসার বিজ্ঞান মিশন দপ্তরের প্রাক্তন প্রধানরা সতর্ক করে দিয়েছিলেন যে, নাসার বাজেট কমানো হলে মহাকাশ অভিযানে চীন টেক্কা দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। তাঁদের মধ্যে সাতজন হোয়াইট হাউসের প্রস্তাবিত ৪৭ শতাংশ বাজেট কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে একটি যৌথ চিঠিতে লিখে প্রতিবাদ জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, "এই প্রস্তাবিত কাটছাঁটের অর্থনীতি একটি মৌলিক সত্যকে উপেক্ষা করে: নাসার বিজ্ঞানে বিনিয়োগ মার্কিন অর্থনীতি এবং প্রযুক্তিগত নেতৃত্বের একটি শক্তিশালী চালিকাশক্তি ছিল এবং এখনও আছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?