শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুলাই ২০২৫ ১৬ : ৩১Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ গত কয়েক দশক ধরে সারা বিশ্বের বড় সমস্যাগুলির একটি হল প্লাস্টিক দূষণ। মানুষের মস্তিষ্ক, রক্ত, স্তনদুগ্ধ সহ শিরা ও ধমনিতেও প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। যার কারণে নানা ধরনের মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে মানব শরীরে। এনিয়ে বার বার সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা প্লাস্টিক দূষণের টেকসই সমাধান খুঁজতে গবেষণায় ব্যস্ত। সেই প্রচেষ্টারই এক আশাব্যঞ্জক সাফল্য এসেছে জাপানে।
সম্প্রতি জাপানের রিকেন সেন্টার ফর ইমার্জেন্ট ম্যাটার সায়েন্সের গবেষকরা এক নতুন ধরনের প্লাস্টিক আবিষ্কার করেছেন যা সমুদ্রের জলে দ্রবীভূত হয়। সাধারণ পেট্রোলিয়াম থেকে তৈরি প্লাস্টিকের মতো দেখতে হলেও, সমুদ্রের জলে পড়লে নুনের সংস্পর্শে এটি ভেঙে তার মূল উপাদানে ফিরে আসে। কয়েক ঘণ্টার মধ্যেই একেবারে জলে মিশে যাবে এই প্লাস্টিক। যার থেকে মাইক্রোপ্লাস্টিক কণার সৃষ্টি হওয়ার কোনও আশঙ্কা থাকে না। একইসঙ্গে মাটিতে কয়েক দিনের মধ্যে মিশে গিয়ে মাটির উর্বরতা বাড়িয়ে দেয়। এই প্লাস্টিকের কী কী বৈশিষ্ট্য রয়েছে:
* সামুদ্রিক জলে এটি কয়েক ঘণ্টার মধ্যে স্বচ্ছ হয়ে যায়; মাটিতে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ।
* এই প্লাস্টিক খাবারের যোগ্য উপাদান দিয়ে তৈরি৷ এটি বিষহীন, আগুন প্রতিরোধী এবং পেট্রোলিয়ামভিত্তিক প্লাস্টিকের মতোই মজবুত।
* এটি কোনও ক্ষুদ্র পলিমারের কণা সৃষ্টি না করে সম্পূর্ণ ভেঙে যায়।
*এই প্লাস্টিক ভেঙে যাওয়ার সময় এটি কার্বনডাইঅক্সাইড নির্গত করে না ।
* বিচ্ছিন্ন হয়ে এটি নাইট্রোজেন ও ফসফরাসের মতো মৌলিক পুষ্টি ছড়িয়ে দেয়, যা মাটিকে উর্বর করে তোলে।।
* নুন জলে দ্রবীভূত হওয়ার পরে অন্তত ৮২–৯১% উপাদান পুনরুদ্ধারযোগ্য। এই প্লাস্টিক খাবার প্যাকেজিং, চিকিৎসা সরঞ্জাম, ৩‑ডি প্রিন্টিং ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ করা যায়।
এখনও পর্যন্ত এই প্লাস্টিকের দাম ও মাপের ব্যাপারে বিশদে জানা যায়নি। একইসঙ্গে বৃহৎ পরিসরে উৎপাদনের চ্যালেঞ্জও রয়েছে। বিজ্ঞানীদের মতে, চিকিৎসা ও খাবারের ক্ষেত্রে এটির ব্যবহার নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?