শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ জুলাই ২০২৫ ১৬ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ধর্মীয় কার্যকলাপের আড়ালে চলত অনৈতিক কাজকর্ম। তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। এরপরই সক্রিয় হয় উত্তরপ্রদেশ পুলিশ। ‘ছাঙ্গুর বাবা’ ওরফে ‘পীর বাবার’ প্রাসাদোপম বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তদন্ত এগোতেই জানা গিয়েছে, ‘ছাঙ্গুর বাবা’ জোর করে এবং প্রলোভনের মাধ্যমে ১,৫০০ জনেরও বেশি হিন্দু মহিলা এবং হাজার হাজার অমুসলিমকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন। পুলিশ সূত্রে এই তথ্য জানতে পেরেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশের মতে, 'ছাঙ্গুর বাবা' মূলত উত্তরপ্রদেশের বলরামপুর জেলার মাধপুরের বাসিন্দা। তিনি পরিকল্পিতভাবে দরিদ্র, বিধবা এবং অসহায় মহিলাদের নিশানা করতেন। নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য তিনি বিভিন্ন প্রলোভন এবং হুমকি দিতেন বলেও অভিযোগ। শুধু ভারতের বিঙিন্ন রাজ্য়েই নয়, আন্তর্জাতিকভাবেও গভীর যোগাযোগ ছিল তাঁর। দুবাইতে এই 'বাবা'র উপস্থিতি ছিল।
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুসারে, বড় ধর্মান্তরিতকরণ চক্রের ইঙ্গিত পাওয়ার পর স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) প্রথমে 'ছাঙ্গুর বাবা'র কার্যকলাপের তদন্ত শুরু করে। তদন্তের পর, মামলাটি এটিএস-এর কাছে হস্তান্তর করা হয়, যারা এখন অভিযুক্ত সিন্ডিকেটের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ব্যক্তিদের সনাক্ত করছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে, অনেক ব্যক্তি এখনও স্বঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে সামনে আসতে বা সাক্ষ্য দিতে অনিচ্ছুক, বেশিরভাগই ভয় পাচ্ছেন।
এটিএসের সূত্র দাবি করেছে যে, 'ছাঙ্গুর বাবা' মহারাষ্ট্রে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছিলেন, মুম্বইয়ের দরগাহগুলির চারপাশে কাজ করতেন। সেখানে তিনি তার প্রচারের জন্য আংটি বিক্রি করতেন। সময়ের সঙ্গে সঙ্গে, তিনি উপসাগরীয় বিভিন্ন সংস্থা সহায়তায় আন্তর্জাতিক সিন্ডিকেটের অংশ হয়ে ওঠেন। তদন্তকারীরা এমন অভিযোগও খতিয়ে দেখছেন যে, তাঁর কার্যক্রম পরিচালনার জন্য এনআরই-এনআরও অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছিল।
চাঁদ আউলিয়া দরগায় বার্ষিক ওরস অনুষ্ঠানের সময়, 'ছাঙ্গুর বাবাট বিদেশি অতিথিদের আপ্য়ায়ণ করতেন বলে জানা গিয়েছে। আরও বেশি লোককে ধর্মান্তরিত করার জন্য প্রলুব্ধ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনসংখ্যার বিন্যাসকে বদলে দিতে তিনি বলরামপুর এবং নিকটবর্তী জেলাগুলিতে ইসলামিক দাওয়াহ কেন্দ্র এবং মাদ্রাসা স্থাপনের পরিকল্পনা করেছিলেন বলেও খবর।
পুলিশ কর্তারা দেখেছেন যে, 'ছাঙ্গুর বাবা'র প্রভাব স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার উপর বিস্তৃত ছিল। এসটিএফের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, তিনি পুলিশ এবং স্থানীয় গোয়েন্দাদের ঘুষ দিয়েছিলেন। অন্যায়ের দেখে চুপ থাকার জন্য মিথ্যা মামলা সাজাতেন।
'ছাঙ্গুর বাবা'র সঙ্গে তাঁর সহযোগী নীতু ওরফে নাসরিনকেও গ্রেপ্তার করা হয়। তাঁকে সাত দিনের এটিএস হেফাজতে পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বিদেশি তহবিলের হদিশ খুঁজে বের করতে এবং আরও যোগসূত্র খুঁজেতে এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুত। নবীন ওরফে জামালউদ্দিন এবং 'ছাঙ্গুর বাবা'র ছেলে মেহবুবকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তারা লখনউ জেলা কারাগারে রয়েছেন।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে নবীন দুবাই থেকে প্রাপ্ত তহবিল দিয়ে বলরামপুরে জমি কিনেছিলেন। সুইস ব্যাঙ্কে নবীনের অ্যাকাউন্ট রয়েছে। এটিএস এখন ধর্মান্তর কার্যকলাপ, আন্তর্জাতিক লেনদেন এবং 'ছাঙ্গুর বাবা'র বিস্তৃত নেটওয়ার্কের বিবরণের সঙ্গে সম্পর্কিত রেকর্ড উদ্ধারে 'ছাঙ্গুর বাবা'র মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ডিভাইসগুলি স্ক্যান করছে।
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'ছাঙ্গুর বাবা'র কার্যকলাপকে কেবল "অসামাজিক" নয় বরং "দেশবিরোধী" বলে অভিহিত করেছেন। উত্তর প্রদেশ সরকার বুলডোজার ব্যবহার করে বলরামপুরে তাঁর বাড়ি ভেঙে ফেলেছে।
পুলিশ জানিয়েছে, 'ছাঙ্গুর বাবা' দুবাইতে তার সহযোগী নবীন এবং নীতুর কন্যা - এক নাবালিকা মেয়ের ধর্মান্তরের ব্যবস্থাও করেছিলেন, তবুও সরকারি নথিতে হিন্দু পরিচয় ফুটে উঠছে। আইনি তদন্ত এড়াতেই সম্ভবত এই পদক্ষেপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?