শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১০ জুলাই ২০২৫ ১৬ : ২৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ধর্মীয় অনুশাসন আর রক্ষণশীল রাজনীতির জালে জর্জরিত টেক্সাসের নারী স্বাস্থ্য আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন ডেমোক্র্যাট বিধায়ক জেসিকা ফারার। তিনি আইনসভায় একটি ব্যতিক্রমী বিল পেশ করেছেন— যেখানে পুরুষদের ‘অননুমোদিত হস্তমৈথুন’-এর জন্য ১০০ ডলার জরিমানা ধার্য করার প্রস্তাব রয়েছে।
‘ম্যানস রাইট টু নো অ্যাক্ট’ নামের এই বিলের মাধ্যমে ফারার মূলত নারীদের গর্ভপাত এবং প্রজনন স্বাস্থ্য ঘিরে বিদ্যমান কঠোর আইনের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, ‘‘অনেকে বিলটিকে হাস্যকর মনে করলেও, বাস্তবে টেক্সাসের মহিলারা যেসব স্বাস্থ্যসেবা পেতে গিয়ে অপমানিত হন, তা মোটেই হাসির নয়।’’
বিলে আরও প্রস্তাব রয়েছে, ভায়াগ্রা নিতে বা ভ্যাসেক্টমি করাতে চাইলে পুরুষদেরও বাধ্যতামূলক ‘অপ্রয়োজনীয় রেকটাল পরীক্ষায়’ অংশ নিতে হবে এবং অন্তত একদিন অপেক্ষা করতে হবে— ঠিক যেমন নারীদের ক্ষেত্রে গর্ভপাতের আগে ট্রান্স-ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড বাধ্যতামূলক করা হয়। ফারার প্রস্তাব করেছেন, পুরুষদের উদ্দেশ্যে বিশেষ তথ্যপুস্তিকা প্রকাশ করুক রাজ্য, যেমন নারীদের গর্ভপাতের আগে দেওয়া হয়। এমনকি, ডাক্তারেরা ব্যক্তিগত বা ধর্মীয় বিশ্বাস দেখিয়ে ভায়াগ্রা প্রেসক্রাইব করতেও অস্বীকার করতে পারবেন।
টেক্সাসে এর আগে রিপাবলিকান বিধায়ক টোনি টিন্ডারহোল্ট গর্ভপাতকে খুনের অপরাধ হিসেবে গণ্য করার বিল এনেছিলেন। এমনকি ধর্ষণ বা রক্তসম্পর্কীয় নির্যাতনের ক্ষেত্রেও গর্ভপাত নিষিদ্ধ করার চেষ্টা চালিয়েছেন তিনি। নারী অধিকার হরণকারী এই ধারাবাহিক আইনপ্রয়োগের বিরোধিতা করে ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’ লেখিকা মার্গারেট অ্যাটউডও সরব হয়েছেন। ট্রাম্প প্রশাসনের সময়ে এমন রক্ষণশীলতা নিয়ে ফের আলোচনায় এসেছে তাঁর উপন্যাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?