শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৪ : ৫৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মাতৃত্বের এক অনবদ্য নিদর্শন বললেও কম বলা হয়। নিজের সদ্যোজাত সন্তানকে স্তন্যপান করানোর পরেও, হাসপাতালের দুগ্ধ-ব্যাঙ্কে (মিল্ক ব্যাঙ্ক) তিন লিটার বুকের দুধ দান করে নজির গড়লেন এক মা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক প্রসূতির এহেন দানে অভিভূত সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। হাসপাতালের তরফে বিশেষ সম্মান জানানো হয়েছে ত্রিবেণী নামের ওই মহিলাকে।
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) গুজ্জুলা হেমলতা এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, “নবজাতকের কাছে মায়ের দুধ অমৃতের মতো। অনেক মা-ই নিজের সন্তানকে পর্যাপ্ত দুধ খাওয়াতে পারেন না। সেই সব শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ত্রিবেণীর এই সিদ্ধান্ত অভাবনীয়। দুগ্ধ-ব্যাঙ্কে একলপ্তে এত পরিমাণ দুধ আগে কেউ দান করেননি।”
আরও পড়ুন: আগে সঙ্গিনীর মূত্রের স্বাদ পরীক্ষা করেন, মনমতো হলে তবেই শারীরিক ভাবে মিলিত হন! চেনেন এই মহাশয়কে?
হাসপাতাল সূত্রে খবর, রায়দুর্গমের বাসিন্দা ত্রিবেণী গত ২৪ জুন এই হাসপাতালেই এক পুত্রসন্তানের জন্ম দেন। সময়ের আগেই জন্ম হয় তাঁর সন্তানের। মাত্র সাত মাসে জন্মানোর কারণে শিশুটির ওজন বেশ কিছুটা কম ছিল। ফলে তাকে হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত বিশেষ পরিচর্যা কেন্দ্র তথা এনআইসিইউ-তেই ভর্তি রাখতে হয়। নিজের সন্তানের এহেন শারীরিক প্রতিকূলতার মধ্যেও অন্য শিশুদের কথা ভেবেছেন ত্রিবেণী। নিজের সন্তানের প্রয়োজন মেটার পর অতিরিক্ত স্তন্য তিনি দান করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের কথায়, “এই মহানুভবতা এক জন আদর্শ মায়ের পক্ষেই সম্ভব।”
এই উদারতার স্বীকৃতি হিসাবে হাসপাতালের তরফে ত্রিবেণীকে ‘পুত্তিন্তি সারে’ সম্মান জানানো হয়। নিজের সন্তানকে স্তন্যদান করার পরেও হাসপাতালে ৩ লিটার স্তন্য দান করেন ত্রিবেণী। তাঁকে সম্মান জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পুষ্টিবিদ সাঁই পল্লবী, স্থানীয় কাউন্সেলর, হাসপতালের নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা। এক মায়ের এমন নিঃস্বার্থ পদক্ষেপ যে আরও অনেক অসহায় শিশুর মুখে হাসি ফোটাতে পারে, ত্রিবেণীর এই কাজ-ই তার প্রমাণ, মত স্বাস্থ্যকর্মীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?