বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এক লক্ষ বিনিয়োগ করলেই মিলবে মালামাল সুদ! কোথায়? জানুন এই প্রকল্প সমন্ধে

RD | ১০ জুলাই ২০২৫ ২১ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রেপো রেট কমিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ঋণের সুদ কমেছে। যা স্বস্তি দিচ্ছে অনেককে। আবার নিম্নমুখী ফিক্সড ডিপোজিট (এফডি)-এর মতো সঞ্চয় প্রকল্পের সুদের হার। তবে, কয়েকটি ব্যাঙ্ক এখনও নির্দিষ্ট সময়ের জন্য এফডি-তে ভাল রিটার্ন দিচ্ছে। এই প্রতিবেদনে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) একটি এফডি প্রকল্প সম্পর্কে আলোকপাত করা হবে। এই প্রকল্পে বিনিয়োগকারী মাত্র এক লক্ষ টাকা জমা করে ২২,৪১৯ টাকা  স্থির সুদ পেতে পারেন।

এসবিআই এফডি-তে সুদের হার:

ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ফিক্সড ডিপোজিটে (এফডি) ৩.৩০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। যেকোনও বিনিয়োগকারীএসবিআই-তে সাত দিন থেকে ১০ বছর মেয়াদী এফডি খুলতে পারেন।

এসবিআই ৪৪৪ দিনের বিশেষ ‘অমৃত কলশ’ এফডি প্রকল্পের অধীনে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৬.৬০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। তিন বছরের এফডি-তে, সাধারণ নাগরিকরা ৬.৩০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৬.৮০ শতাংশ সুদ পান।

এক লক্ষ টাকা জমা করলে মিলবে ২২,৪১৯ টাকা সুদ:

আপনি যদি একজন সাধারণ নাগরিক হন এবং এসবিআই-তে তিন বছরের এফডি-তে এক লক্ষ টাকা জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে আপনি ১,২০,৬২৬ টাকা পাবেন। এর মধ্যে সুদের অঙ্ক হল ২০,৬২৬ টাকা।

আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন, তাহলে ৩ বছরে জন্য এক লক্ষ টাকা এফডি থেকে আপনি মেয়াদপূর্তিতে ১,২২,৪১৯ টাকা পাবেন। এর মধ্যে ২২,৪১৯ টাকা সুদের অঙ্ক।

এফডি স্কিমগুলি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট এবং নিশ্চিত রিটার্ন দেয়। এই রিটার্নগুলিতে বাজার পরিবর্তনের কোনও ঝুঁকি নেই, যা এফডি প্রকল্পগুলিকে একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প করে তোলে।

সতর্কীকরণ:
এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। কোনও বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে দয়া করে আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলুন। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া