শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৪ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছিলেন। মুখোমুখি সাক্ষাতেও মুগ্ধ হয়েছিলেন রূপে। কিন্তু বিয়ের পর স্ত্রী মুখের মেকআপ সরাতেই মাথায় হাত স্বামীর! এ তো অন্য মানুষ! এহেন ‘প্রতারণা’র অভিযোগেই বিয়ের মাত্র এক মাসের মাথায় আদালতের দ্বারস্থ হলেন মিশরের এক ব্যক্তি। তাঁর আর্তি, মেকআপহীন স্ত্রীকে তিনি চিনতেই পারছেন না, তাই একসঙ্গে থাকাও সম্ভব নয়।
এই আজব কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে মিশর-সহ গোটা বিশ্বের নেটদুনিয়ায়। জানা গিয়েছে, পাত্র-পাত্রীর আলাপ হয়েছিল অনলাইনে। সোশ্যাল মিডিয়ায় মহিলার ছবিতে মুগ্ধ হন ওই ব্যক্তি। কয়েকবার দেখাসাক্ষাতের পরেও সেই মোহ কাটেনি, কারণ তখনও মেকআপেই নিজেকে সাজিয়ে রাখতেন মহিলা। অতঃপর, ধুমধাম করে বিয়েও হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
কিন্তু গোল বাধল বিয়ের পর। স্বামীর দাবি, বিয়ের পর প্রথমবার স্ত্রীকে মেকআপ ছাড়া দেখেন তিনি এবং রীতিমতো চমকে ওঠেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ার ছবির সঙ্গে বাস্তবের চেহারার কোনও মিলই নেই। কায়রোর পারিবারিক আদালতে তিনি বিচারককে বলেন, “আমার মনে হচ্ছিল, আমি যেন সম্পূর্ণ অন্য এক জনকে বিয়ে করেছি। তাঁর এই রূপান্তরের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি প্রতারিত হয়েছি।”
সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টাও করেছিলেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি। কিন্তু এক মাসের বেশি পারেননি। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথই বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি তাঁর।
স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আধুনিক যুগে সম্পর্কের ভিত্তি কি শুধুই বাহ্যিক সৌন্দর্য? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। সৌন্দর্যের মাপকাঠি এবং সততা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সোশ্যাল মিডিয়ার মায়াবী ভুবন আর বাস্তবের মধ্যে ফারাক কতটা। তবে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও মেকআপ-বিভ্রাটের কারণে বিয়ে ভাঙার খবর শিরোনামে এসেছিল, সেবারও তুমুল বিতর্কের জন্ম দেয় বিষয়টি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?