শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Male Giraffes taste female urine to determine if she is ready to make Physical Intimacy

লাইফস্টাইল | আগে সঙ্গিনীর মূত্রের স্বাদ পরীক্ষা করেন, মনমতো হলে তবেই শারীরিক ভাবে মিলিত হন! চেনেন এই মহাশয়কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৪ : ০৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গলা উঁচু করে গাছের মগডাল থেকে পাতা খাওয়া শান্ত, নিরীহ প্রাণী হিসেবেই পরিচিত জিরাফ। কিন্তু এই সৌম্যকান্তি প্রাণীর প্রেম নিবেদন এবং বংশবিস্তারের পদ্ধতি শুনলে চমকে উঠতে হয়। সঙ্গিনী মিলনের জন্য প্রস্তুত কি না, তা জানতে পুরুষ জিরাফ প্রথমে তার মূত্রের স্বাদ পরখ করে দেখে! অদ্ভুত শোনালেও, এটাই প্রকৃতির নিয়ম।
বন্যপ্রাণ বিশারদরা জানাচ্ছেন, এটি আসলে একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। স্ত্রী জিরাফ যখন ঋতুমতী হয় এবং তার শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে, তখন তার মূত্রে কিছু কিছু বিশেষ ফেরোমোন এবং হরমোনের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। সেই গন্ধ বা স্বাদ পরীক্ষা করেই পুরুষ জিরাফ নিশ্চিত হয়, এখন সঙ্গিনীর সঙ্গে মিলিত হওয়া যাবে কি না। এই পুরো প্রক্রিয়াটিকেই প্রাণিবিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘ফ্লেমেন রেসপন্স’।
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
প্রক্রিয়াটি শুনতে অবাক লাগলেও, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এটি অত্যন্ত কার্যকর। প্রথমে পুরুষ জিরাফটি সঙ্গিনীর কাছাকাছি গিয়ে তার পেছনের অংশে হালকা খোঁচা বা ধাক্কা দিয়ে তাকে মূত্রত্যাগে উৎসাহিত করে। স্ত্রী জিরাফটি সাড়া দিলে, পুরুষটি সেই মূত্র মুখে সংগ্রহ করে। এরপরে পুরুষ জিরাফটি তার উপরের ঠোঁট কুঁচকে, মুখটি সামান্য বিকৃত করে মূত্রের রাসায়নিক উপাদানগুলিকে নিজের মুখের তালুতে থাকা একটি বিশেষ অঙ্গে পৌঁছে দেয়। এই অঙ্গটির নাম ‘ভোমেরোনাসাল অর্গান’ বা ‘জেকবসন'স অর্গান’। এই অঙ্গটি আদতে একটি শক্তিশালী ফেরোমোন ডিটেক্টরের মতো কাজ করে। মূত্রে হরমোন এবং ফেরোমোন এর পরিমাণ যথাযথ থাকলে এই অঙ্গটিই জিরাফের মস্তিষ্ককে ‘সবুজ সঙ্কেত’ পাঠায় এবং জিরাফ দু’টি মিলিত হয়।তবে এমন আচরণ শুধু জিরাফ নয়, অন্য বেশ কিছু স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও দেখা যায়। ঘোড়া, ছাগল, বিড়াল থেকে শুরু করে বাঘের মতো হিংস্র প্রাণীর মধ্যেও সঙ্গীর মূত্র পরীক্ষা করার এই প্রবণতা রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই পদ্ধতির মাধ্যমে মিলন নিষ্ফল হওয়ার সম্ভাবনা কমে এবং সফল প্রজননের হার বাড়ে। আসলে, যা আমাদের চোখে অদ্ভুত এবং অস্বস্তিকর, বন্যপ্রাণীদের কাছে তা-ই অস্তিত্ব রক্ষার এক নিখুঁত এবং পরীক্ষিত কৌশল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া