শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১০ জুলাই ২০২৫ ১৩ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বাজারে যদি আপনি লাবুবু পুতুলকে কিনতে চান তাহলে আপনাকে কত টাকা দিতে হবে এই প্রশ্ন এখন সর্বত্র ঘুরছে। যদি এই দাম আপনার কাছে জানা থাকে তাহলে সেখান থেকে আপনি নিজের মতো করে এই পুতুলকে কিনতে পারবেন।
ভারতের বাজারে এক একটি লাবুবু পুতুলের দাম রয়েছে ২ হাজার টাকা। তবে যদি কেউ দামী লাবুবুকে কিনতে চান তাহলে তিনিও কিনতে পারেন। সেখানে আপনাকে দিতে হবে ১২ হাজার টাকা। তবে যদি বিরল লাবাবুকে নিয়ে ঘরে যেতে চান তাহলে আপনাকে দিতে হবে প্রায় ৫৫ হাজার টাকা।
লাবুবুর প্যাকেটটি একটি অতি অসাধারণ মোড়কে থাকবে। এতে হাত দিলেই একটি নরম অনুভব হবে। এই পুতুলের বাক্সে থাকবে একটি কিউ আর কোড যেটি পপ মার্টের অফিশিয়াল সাইটকে বুঝিয়ে দেবে। লাবুবুর প্রতিটি পুতুলে ৯ টি করে ধারালো দাঁত থাকবে। লাবুবুর পুতুলে যে রং থাকবে সেখানে একটা হাল্কা ভাব থাকবে। কোন পুতুলে কোনও কড়া রং থাকবে না।
লাবুবুর পুতুলের রং গোলাপী হবে। যদি এটি কমলা, হলুদ বা লাল রঙের হয় তাহলে সেটি আসল লাবুবু হবে না। প্রতারকরা নানা রঙের লাবুবু বাজারে নিয়ে এসেছে তবে তাতে কোনও কাজ হবে না। আপনাকেই চিনে নিতে হবে আসল লাবুবুকে।
লাবুবুর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পেছনে ‘আনবক্সিং’ ভিডিওগুলোর বড় একটা ভূমিকা আছে। পুতুলটির উৎপাদক চিনা কোম্পানি পপ মার্ট। তাদের ওয়েবসাইট অনুযায়ী, লাবুবু পাওয়া যায় ‘ব্লাইন্ড বক্স’-এ, অর্থাৎ বাক্সটি খোলার আগে ভেতরে কী আছে, তা থাকে অজানা। এই রহস্য বলুন বা চমকই মূলত আগ্রহ বাড়িয়ে দিয়েছে এবং এটাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল, এই পুতুলগুলো প্রাপ্তবয়স্কদের জন্য একধরনের ‘হ্যাপিনেস জেনারেটর’, মানে মনে সুখ বা আনন্দ তৈরি করে। এসবের মধ্যে আছে একধরনের ‘সেলফ-হিলিং’ প্রভাবও।
এর প্রভাব পড়েছে ব্যবসায়ও। ২০২৪ সালে পপ মার্টের আয় দ্বিগুণের বেশি হয়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু সফট টয় বা প্লাশ ডলের বিক্রি বেড়েছে ১ হাজার ২০০ শতাংশের বেশি! মার্কিন বাজারে প্রতিটি লাবুবু পুতুলের দাম যদিও মাত্র ২০–৩০ ডলারের মধ্যে।
সমস্যা হচ্ছে চাহিদার কারণে এখন আসল লাবুবু পুতুল পাওয়াই হয়ে দাঁড়িয়েছে মুশকিল। এক লাবুবু সংগ্রাহক বলেছেন, ‘আসল লাবুবু পেতে হলে পপ মার্টের ওয়েবসাইটে যখনই নতুন চালান ছাড়বে, সেখানে লাখ লাখ মানুষের সঙ্গে লড়তে হবে। অথবা সামনাসামনি দোকানে গিয়ে অন্য পাগল গ্রাহকদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে হবে।’
লাবুবুর উৎপত্তি চিনের হংকংয়ে। তবে ‘হ্যালো কিটি’ বা অন্যান্য পরিচিত প্লাশ ডলের চরিত্রদের মতো নয়, লাবুবু চরিত্রগুলোকে বর্ণনা করা হয় ‘এলভিশ’ বা জাদুকরি প্রাণী হিসেবে। নর্ডিক পুরাণ অবলম্বনে চিত্রগ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে লাবুবু তৈরি করেছেন শিল্পী কাসিং লুং। বইটি প্রকাশের পর চিনা খেলনা কোম্পানি পপ মার্ট ২০১৯ সালে প্রথম সংগ্রহযোগ্য লাবুবু ফিগার বাজারে আনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?