শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জুলাই ২০২৫ ১৩ : ১৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্বামী বেরিয়েছিলেন মহরমের জন্য। রাত বাড়লেও স্বামী ঘরে না ফেরায় খুঁজতে বেরিয়েছিলেন স্ত্রী। বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। শনিবার রাতে, বাড়ির কাছের গলি, আর সেখান থেকেই উদ্ধার হয় নার্সের দেহ। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎতলার ঘটনায় এবার নয়া মোড়। যে স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন, তদন্তে নেমে পুলিশ তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পেয়ে, গ্রেপ্তার করেছে।
পেশায় নার্স ওই যুবতীর নাম শিল্পী, বয়স ৩৪। তারপরেই আচমকা বাড়ির কাছে একটি গলি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
শিল্পীর স্বামী দাবি করেছিলেন, স্ত্রীর গলায় ওড়না জড়ানো ছিল। তিনি দাবি করেছেন, কেউ পরিকল্পিত ভাবে তাঁর স্ত্রীকে খুন করেছে। শিল্পী ও তাঁর স্বামী শেখ নাসির আলি থাকতেন জগৎতলার বাড়িতে। শনিবার রাতে মহরম উপলক্ষে বেরিয়েছিলেন নাসির। স্থানীয় সূত্রে খবর, স্বামীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজ করতে বেরোন শিল্পী।
রাত আড়াইটে নাগাদ নাসিরের কাছে ফোন আসে, শিল্পী বাড়ির কাছে গলির ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিল্পী বিবিকে উদ্ধার করে তড়িঘড়ি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, নার্স শিল্পী বিবির স্বামীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।গত শনিবার মহরমের দিন রাতে বাড়ির ২০০ মিটারের মধ্যে উদ্ধার হয় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নার্স শিল্পী বিবির নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নার্সকে। তদন্তে নেমে পুলিশ মনে করছে, পরিকল্পনা করে টোপ দিয়েই গভীর রাতে বাড়ির বাইরে বের করে আনা হয় শিল্পী বিবিকে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বাইরে ঝামলা চলছে, এই খবর পেয়েই স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন নিহত শিল্পী বিবি। আর তা থেকেই জোরালো হচ্ছে সন্দেহ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?